Sunday, March 15, 2026

রাজ্যে তিন কেন্দ্রে ভোটের জন্য কড়া গাইডলাইন কমিশনের

Date:

Share post:

করোনা মহামারির তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই রাজ্যে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৩০ সেপ্টেম্বর ৩ কেন্দ্রে হবে ভোট গ্রহণ। গণনা ও ফলাফল ৩ অক্টোবর। তবে ভোট হলেও কঠোরভাবে করোনা বিধি মেনেই প্রচার পর্ব সারতে হবে বলে জানিয়েছে কমিশন।

যা যা বিধি নিষেধ থাকছে:

(১) রিটার্নিং অফিসারের অনুমতি না পেয়ে কোনওরকম রোড শো নয়।

(২) বাইক মিছিল কঠোরভাবে নিষিদ্ধ।

(৩) রিটার্নিং অফিসারের অনুমতি নিয়েই স্ট্রিট কর্নার মিটিং করতে হবে। অন্যথায় নয়।

(৪) বাড়িবাড়ি প্রচারের ক্ষেত্রে প্রার্থী সঙ্গে সর্বোচ্চ ৫ জন যেতে পারবেন।

(৫) CEO অনুমতি সাপেক্ষে ভার্চুয়াল প্রচার করা যেতে পারে।

(৬) প্রতি কেন্দ্রে সর্বোচ্চ ২০ জন তারকাকে প্রচারের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

(৭) তারকা প্রচারে সর্বাধিক ১০০০ জনের জমায়েত করা যাবে।

(৮) রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া প্রচারে গাড়ি ব্যবহার করা যাবে না।

(৯) ভোটের কাজে যাঁরা অংশ নেবেন, তাঁদের দুটি কোভিড ভ্যাকসিন ডোজ বাধ্যতামূলক।

(১০) সাইলেন্স পিরিয়ড ৭২ ঘন্টা। অর্থাৎ, ভোটের ৭২ ঘণ্টা আগেই প্রচার শেষ করতে হবে।

(১১) ভোটের দিন প্রার্থীর সঙ্গে গাড়িতে সর্বাধিক ৫ জন থাকতে পারবেন

(১২) ভোটের দিন সর্বোচ্চ দুটি গাড়ি রাখা যাবে প্রার্থীর সঙ্গে।

(১৩) ভোট কেন্দ্রে স্যানিটাইজেশন বাধ্যতামূলক।

(১৪) ফলপ্রকাশের পর কোনও বিজয় মিছিল করা যাবে না।

আরও পড়ুন- ভবানীপুরে মমতা নামক বাঘের মুখে ঠেলে দলেরই যাঁদের “রাজনৈতিক হত্যা” চাইছে বিজেপি

advt 19

 

spot_img

Related articles

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...