Friday, May 15, 2026

চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে নৃশংস ভাবে পিটিয়ে খুন 

Date:

Share post:

চোর সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ইলেকট্রিক খুটিতে বেঁধে বাঁশ ও লাঠি দিয়ে চলল বেধড়ক মারধর। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহ ব্লকের মঙ্গলবাড়ি গৌড় কলেজ সংলগ্ন ভারত পেট্রোল পাম্পের সামনে। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। মোটর বাইক চোর সন্দেহে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ইলেকট্রিক খুঁটিতে বেঁধে ব্যাপক মারধর চালায় বলে অভিযোগ সেখানকার কিছু মানুষের বিরুদ্ধে। যদিও খবর পেয়ে মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ সেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে মঙ্গলবাড়ী ফাঁড়ির পুলিশ। এই বিষয়ে মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

advt 19

Related articles

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...