Friday, May 15, 2026

পঞ্জশিরকে তালিবানদের হাত থেকে বাঁচাতে রাষ্ট্রপুঞ্জের কাছে সাহায্যের আর্জি সালেহের

Date:

Share post:

আফগানিস্তানের সিংহভাগ দখল করে নিলেও পঞ্জশির হাতছাড়া করেননি প্রাক্তন উপরাষ্ট্রপতি আমরুল্লা সালেহ ও আহমেদ মাসুদ। মার্কিন বাহিনী দেশ ছাড়ার পর প্রতিদিনই চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ নর্দার্ন অ্যালায়ান্স। তালিবদের কাছে মাথা নোয়াতে রাজি নন সালেহ।এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জের কাছে সাহায্যের আর্জি জানালেন সালেহ।

আরও পড়ুন:বালুচিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ তেহরিক-ই-তালিবানের, মৃত ৩, আহত ২০

রাষ্ট্রপুঞ্জকে লেখা চিঠিতে সালেহ বলেছেন, ‘তালিবানের হাত থেকে বাঁচতে আফগানিস্তানের বিভিন্ন প্রান্তের মানুষ পঞ্জশিরে আশ্রয় নিয়েছেন। তাঁদের মধ্যে মহিলা, শিশু ও বয়স্ক রয়েছেন। কিন্তু পঞ্জশির চারদিক দিয়ে ঘিরে রেখেছে তালিব যোদ্ধারা। এই ঘটনা সম্পূর্ণ অমানবিক। তালিবান গণহত্যা করতে চাইছে। এখনই যদি আন্তর্জাতিক দুনিয়া এই বিষয়ে নজর না দেয় তা হলে মানবতার জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে।’শুধু তাই নয় চিঠিতে তিনি তালিবানদের আগ্রাসনের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের কাছে পদক্ষেপ নেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, পঞ্জশিরে প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন তিনি। প্রতিনিয়তই চলছে গুলির লড়াই। তালিবদের হাত থেকে পঞ্জশিরকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। শেষ ভরসা পঞ্জশিরকে আগলে রাখার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ। ইতিমধ্যেই তাঁর দেহরক্ষীদের নির্দেশ দিয়ে রেখেছেন, যদি তিনি জখম হন, তাহলে তালিবরা তাঁকে ধরে ফেলার আগে যেন দেহরক্ষীরা তাঁর মাথায় গুলি করে। একবার নয়, দু’বার… যাতে মৃত্যু নিশ্চিত হয়।

advt 19

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...