Tuesday, March 17, 2026

স্কুল বন্ধ, তাই রায়গঞ্জে করোনা বিধি মেনে ‘গাছতলায় স্কুল’

Date:

Share post:

করোনার প্রকোপে সব প্রতিষ্ঠানই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু, গাঁ-গঞ্জের ছোট ছেলেমেয়েরা পড়তে চাইছে। সে কথা মাথায় রেখে রায়গঞ্জ শহরের শিক্ষক-শিক্ষিকাদের একাংশ মিলে নানা এলাকায় গাছতলায় গিয়ে ছেলেমেয়েদের পড়ানো শুরু করেছেন। নাম দেওয়া হয়েছে, “গাছতলায় স্কুল’। খোলা আকাশের নিচে করোনা বিধি মেনে অনেকটা দূরত্বে বসিয়ে খুদেদের লেখাপড়া করানো যাচ্ছে বলে উদ্যোক্তাদের দাবি।

উপরন্তু, শিক্ষক-শিক্ষিকারা নিজেরাই বই-খাতা, পেন-পেনসিল কিনে দিচ্ছেন পড়ুয়াদের। ব্ল্যাকবোর্ড টাঙিয়ে লেখাপড়া করাচ্ছেন। তাতে খুশি অভিভাবকরাও। কারণ, পড়ুয়ার বাড়িতেই অনলাইনে পড়াশোনা করানোর সামর্থ্য নেই। পড়াশোনার পরে সামান্য জলখাবারের বন্দোবস্তও করছেন উদ্যোক্তারা।

“গাছতলায় পাঠশালা: শীর্ষক কর্মসূচি ঘিরে উদ্দীপনা রয়েছে গোটা রায়গঞ্জ শহরেই। এখন উদ্যোক্তাদের নানা এলাকায় ডাক পড়ছে। তাঁরা জানান, পর্যায়ক্রমে সব এলাকায় সপ্তাহে একদিন করে গাছতলায় স্কুল কর্মসূচি করার ইচ্ছে রয়েছে তাঁদের। তবে সরকারি তরফে এখনও কোনও সাহায্য মেলেনি। প্রাথমিক শিক্ষা দফতর জানিয়েছে, করোনা বিধি মেনে আপাতত স্কুল বন্ধ থাকায় ওই ধরনের কর্মসূচিতে সহায়তা করা সম্ভব নয়।

তবে তৃণমূলের শিক্ষক সংগঠনের তরফে গাছতলায় স্কুলে কর্মসূচি অনেক আগেই শুরু হয়েছে বলে দাবি করেছেন অনেকে। গত জুলাই মাসেই একটি সরকারি প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিয়ে গাছতলায় পরীক্ষার ব্যবস্থা হয়েছিল। উদ্যোক্তা ছিলেন তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্যরা।

advt 19

spot_img

Related articles

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...