Tuesday, February 24, 2026

ফের অধিকারী গড়ে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন ৫০ বিজেপি নেতা-কর্মী

Date:

Share post:

কাঁথিতে অধিকারী-আধিপত্যে ফের ভাঙন। রবিবার কাঁথি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে প্রায় ৫০ জন নেতা ও কর্মী-সর্মথক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যোগদানকারীদের অধিকাংশই এলেন বিজেপি থেকে।

ইতিমধ্যেই রাজ্যে উপনির্বাচনের ঢাকে কাঠি পড়েছে। এবার কাঁথি, এগরা-সহ অন্য পুরসভার নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলি কোমর বাঁধতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে কাঁথি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে এই দলবদল বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

একটা সময়ে কাঁথি পুরসভায় অধিকারীদের একচ্ছত্র আধিপত্য ছিল। সেদিন এখন অতীত। কাঁথি পুরসভায় তৃণমূলের জয়যাত্রা অব্যাহত রাখতে ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডে কোভিড বিধি মেনে সভা করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। শনিবার রাতে ১৪ নম্বর ওয়ার্ডের ধনদিঘিতে আয়োজিত সভায় তৃণমূল কংগ্রেসে আসা নেতা-কর্মীদের হাতে দলের পতাকা তুলে দেন কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণকুমার মাইতি ও মৎস্যমন্ত্রী কাঁথি শহরের ভূমিপুত্র অখিল গিরি। অখিল বলেন, ‘‘কাঁথি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে আরও অনেক উল্লেখযোগ্য বিজেপি নেতা-কর্মীরা তৃণমূল কংগ্রেসে আসার জন্য যোগাযোগ করছেন। তাঁদের দলে নেওয়ার সিদ্ধান্ত নেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।’’ তরুণকুমার মাইতি বলেন, ‘‘সমাজের জন্য, মানুষের জন্য উন্নয়নের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এখন সবচেয়ে বেশি উপযুক্ত মঞ্চ। একথা বুঝতে পেরেই বিজেপির নেতা-কর্মীরা যোগদান করছেন।’’ এদিনের সভায় ছিলেন সুপ্রকাশ গিরি, কমলেন্দু পাহাড়ি, হরিসাধন দাস অধিকারী, দেবাশিস পাহাড়ি প্রমুখ। সভায় যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য গোপালকৃষ্ণ দাস, প্রীতীশ খান্ডা, শেখ কাদের প্রমুখ। গোপালকৃষ্ণ দাস বলেন, ‘‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেসে মানুষের জন্য কাজের পরিবেশ অত্যন্ত ভাল। তাই আমরা যোগদান করলাম।’’

আরও পড়ুন- প্রাক্তন দেহরক্ষীর মৃত্যুতে CID-এর হাতে চাঞ্চল্যকর নথি! চাপ বাড়ছে শুভেন্দুর, ড্রাইভারকেও তলব

advt 19

 

spot_img

Related articles

ভারতের সেমির স্বপ্নে কাঁটা ওয়েস্ট ইন্ডিজ, জানুন সূর্যদের জটিল সমীকরণ

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে এমনিতেই প্রবল চাপে ভারত(India)। টিম ইন্ডিয়ার...

প্রথম সমকামী প্রধানমন্ত্রী! কে এই রব জেটেন

এই প্রথম বার কোনও সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস (First Gay Prime Minister) রব জেটেন। ইতিহাস মাফিক দেশের কনিষ্ঠতম...

নাম বদলেও বঞ্চিত বাংলা, আমরা আদায় করে ছাড়ব! কেরালার নাম বদলে গর্জে উঠলেন মমতা

সব বিষয়েই বঞ্চিত বাংলা। সেই কারণে পশ্চিমবঙ্গের নাম বদলের দীর্ঘদিনের আর্জিকে উপেক্ষা করে কেরালার নাম বদলে অনুমেোদন দিল...

জমজমাট ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’, নারকেলের জল দিয়ে বিজয়-রশ্মিকার বিয়ের ওয়েলকাম ড্রিঙ্ক!

হাতে আর মাত্র দু-দিন, তারপরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা (Vijay Deverokonda-Rashmika Mandhana Wedding)।...