Friday, May 15, 2026

ভোট পরবর্তী হিংসা মামলায় তৎপরতা দেখিয়ে জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি দিল CBI

Date:

Share post:

দায়ের হয়নি অভিযোগ। মামলাও নেই। কিন্তু তাও যেন জোর করেই মামলা দায়ের করার চেষ্টায় নাছোড়বান্দা CBI। তাই ভোট পরবর্তী হিংসার তদন্তে নেমে এবার মানবাধিকার কমিশনকে চিঠি দিল তারা। তাঁদের দাবি, চাপের কারণে অভিযোগ দায়ের হয়নি বা পুলিশ অভিযোগ নিতে চায়নি, এমন অভিযোগের সংখ্যা জানতে চেয়েই মানবাধিকার কমিশনকে চিঠি পাঠিয়েছেন তাঁরা।

আরও পড়ুন:বিজেপি সাংসদকে নিশানা করে কৃষ্ণ বললেন “চন্দনাকে বিয়ে করে অন্যায় করিনি”

কলকাতা হাইকোর্টের নির্দেশে মূলত অপরাধমূলক ঘটনার তদন্ত করছে সিবিআই। তথ্য জোগাড় করতে রাজ্যের বিভিন্ন জেলায় গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বহু মানুষের সঙ্গে কথা বলেছেন তাঁরা। এমনকী জেরা করেছেন। অভিযোগকারী বা তাঁদের পরিবারের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা। এই মামলায় একাধিক অভিযোগও দায়ের করেছেন তাঁরা।কিন্তু তা সত্ত্বেও কিসের জন্য ফের মানবাধিকার কমিশনকে চিঠি?

জানা গিয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি দিয়ে দায়ের না হওয়া অভিযোগের তালিকা চেয়ে পাঠিয়েছেন তাঁরা। সেখানে জানতে চাওয়া হয়েছে, কোন জেলায় এই ধরণের অভিযোগ রয়েছে?‌ আর কত অভিযোগ রয়েছে?‌সেই সব ঘটনার অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করবেন তদন্তকারীরা।

advt 19

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...