Friday, May 15, 2026

আন্তর্জাতিক ফুটবলে বেনজির,ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে বাতিল ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

Date:

Share post:

আন্তর্জাতিক ফুটবলে বেনজির ঘটনা|

নিয়ম ভাঙার অভিযোগে ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচ বাতিল হয়ে গেল| নিয়ম অনুযায়ী, ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আসা কোনও ফুটবলার ব্রাজিলে খেলতে এলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক| আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, লো কেলসো এবং বুয়েনডিয়ারের বিরুদ্ধে অভিযোগ, তারা কেউই সেই নিয়ম মানেন নি।

স্বাস্থ্য আধিকারিকরা পুলিশ নিয়ে মাঠে ঢোকেন এবং রেফারিকে বলেন এই চার ফুটবলারকে মাঠের বাইরে বের করে দেওয়া হোক নতুবা দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হোক।

আরও পড়ুন- ফের ধস কালিম্পঙে, আপাতত বন্ধ শিলিগুড়ি-সিকিম সড়ক যোগাযোগ  

আরন্টিনা দল তিনদিন সাও পাওলোয় থাকার পর ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নেমেছিল| ব্রাজিলের স্বাস্থ্য আধিকারিকরা অভিযোগ জানানোর পর আর্জেন্টিনা ফুটবলারদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এমনকি প্রকেশ্যে তাদের মধ্যে ধাক্কাধাক্কিও হয়|এরপরই মাঠ ছেড়ে সাজঘরে ফিরে যান মেসিরা| নেমাররা তখনও মাঠ ছাড়েননি| এরপরই ম্যাচ বাতিল ঘোষণা করেন রেফারি| এই ম্যাচে কারা পয়েন্ট পাবে তার ভাগ্য নির্ভর করছে ম্যাচ রেফারি ও কমিশনারের রিপোর্টের ওপর| সেই রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি|

 

advt 19

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...