Wednesday, May 20, 2026

উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি কমিশনের, নজরে আইনশৃঙ্খলা

Date:

Share post:

ভবানীপুরের উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন (Election Commission)। সোমবার, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বর সকাল ৭ টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত হবে ভোট গ্রহণ ।

আগেই কমিশন জানিয়েছিল,
• ২০ সেপ্টেম্বরের আগে প্রচার শুরু করা যাবে না।
• বাইরে কোনও রাজনৈতিক সভা বা সমাবেশ করতে হলে সর্বোচ্চ ৫০০ জনের বেশি রাখা যাবে না।
• সাইকেল, বাইক নিয়ে মিছিল করা যাবে না।

কমিশন সূত্রে খবর, ভবানীপুরের পাশাপাশি কমিশনের নজরে বাকি দুই কেন্দ্রের আইনশৃঙ্খলাও। ভবানীপুর (Bhawanipur), জঙ্গিপুর (Jangipur), সামশেরগঞ্জ (Samsherganj)- এই তিন জায়গার প্রতি সপ্তাহের আইন-শৃঙ্খলা রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচনী আধিকারিকদের। আইন-শৃঙ্খলা পরিস্থিতি কী রকম রয়েছে, কোনও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে কি না- প্রশাসনগুলির থেকে তার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে জেলা।

ইতিমধ্যেই ওই তিন কেন্দ্রে কত সংখ্যক স্পর্শকাতর বুথ রয়েছে, কতগুলি স্পর্শকাতর অঞ্চল রয়েছে সেই বিষয়ে কমিশনের তরফে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।

নির্বাচন কমিশন রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানিয়েছে, যে অঞ্চলগুলিতে নির্বাচন ও উপনির্বাচন হচ্ছে, সেই অঞ্চলগুলি উন্নয়নের জন্য নতুন করে কোনও অর্থ বরাদ্দ করা যাবে না।

আরও পড়ুন- কুকুরের গলার বেল্ট দিয়ে স্ত্রীকে খুন! ব্যাঙ্ক আধিকারিকের কাণ্ডে তাজ্জব পুলিশও

advt 19

 

 

Related articles

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...