Saturday, June 13, 2026

ভোল বদল অধীরের, ভবানীপুরে জোট প্রার্থীর সম্মতি চেয়ে AICC-কে প্রস্তাব প্রদেশ কংগ্রেসের

Date:

Share post:

চাপ, কৌশল বা অন্য কোনও রাজনৈতিক বাধ্যবাধকতা, নিজের জায়গায় অটল থাকতে পারলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি (PCC President) অধীর রঞ্জন চৌধুরী(Adhir Chowdhury)। ভবানীপুর (Bhawanipur By Poll) নিয়ে নিজের ব্যক্তিগত অবস্থান বদল করতেই হলো তাঁকে। আজ, সোমবার বিধান ভবনে এক সাংবাদিক বৈঠকে একটু ঘুরিয়ে ফিরিয়ে কিছুটা “গোল গোল” করেই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলীয় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। দিল্লির AICC নেতৃত্বের কাছে জোটের প্রার্থী হিসেবে প্রস্তাব পাঠানোও হচ্ছে। ফলে নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় পুণরায় ক্ষমতায় আসা একটি দল ও রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার যে “নৈতিক” সিদ্ধান্ত আগে জানিয়েছিলেন, সেখান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন অধীরবাবু।

এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, বাম-কংগ্রেস জোটের পক্ষ থেকে ভবানীপুরে প্রার্থী দিতে চান তাঁরা। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে AICC. তাঁর কথায়, ”বামেদের সঙ্গে জোটে লড়েছিলাম। ভবানীপুরেও জোট লড়াই করতে প্রস্তুত। সমস্ত বিষয়টি দিল্লিতে পাঠাচ্ছি। দিল্লি যে সিদ্ধান্ত নেবে, তা মান্যতা দিয়ে উপনির্বাচনে অংশ নেব।”

পাশাপাশি, মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে বাম প্রার্থীদের সমর্থন করবে কংগ্রেস। প্রচারে আমন্ত্রণ জানালে তাঁরা যাবেন বলেও জানান অধীর চৌধুরী। সামশেরগঞ্জে কংগ্রেসের দলীয় জৈদুর রহমান আগেই জানিয়ে দিয়েছেন, আসন্ন ভোটে তিনি ভোটে লড়বেন না। সেক্ষেত্রে জোট ধর্ম পালন করে কংগ্রেস শিবির বামেদের প্রার্থীকেই সমর্থন দেবে।

আরও পড়ুন- কুকুরের গলার বেল্ট দিয়ে স্ত্রীকে খুন! ব্যাঙ্ক আধিকারিকের কাণ্ডে তাজ্জব পুলিশও

advt 19

 

Related articles

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...