Wednesday, March 18, 2026

দলীয় কর্মীদের কড়া ভাষায় সতর্ক করলেন উদয়ন গুহ

Date:

Share post:

চাকুরি দেওয়া বা ঘর দেওয়ার নাম করে যদি কোনো দলীয় কর্মী টাকা নেয় তাহলে তাকে দল থেকে বের করে দেওয়া হবে। কোচবিহার দিনহাটায় এভাবেই কড়া ভাষাতে দলের কর্মীদের সতর্ক করলেন উদয়ন গুহ৷ নাজিরহাটে একটি সভায় তিনি বলেন যে কেউ জেলা সভাপতির পাশে দাঁড়িয়ে ছবি তুলে সে ছবি দেখিয়ে বলতে পারেন টাকা দিতে। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেন। চাকরি দেওয়া কিংবা ঘর পাইয়ে দেওয়া বা কোনো সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে যদি কেউ টাকা নেয় সেই কর্মীকে দল থেকে বের করে দেওয়া হবে৷ এছাড়াও কর্মীদের সাবধান করে দিয়ে উদয়ন গুহ বলেন দল বিরোধী কাজ বরদাস্ত হবেনা৷

গত কয়েকদিন থেকেই দলের সভায় বারংবার কর্মীদের এভাবে সতর্ক কর‍তে দেখা গেছে জেলা কমিটির চেয়ারম্যান উদয়ন গুহকে। দিনহাটা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষন এখনো  ঘোষনা না হলেও নিজের ভাবমূর্তি ঠিক রাখতে আসরে নেমে পরেছেন উদয়ন ৷ এর আগে বড়শাকদল গ্রামে দলের সভায় উদয়ন গুহ বলেছেন, উপনির্বাচনের পর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের  হবে৷ গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আপনি টিকিট পাবেন কিনা তা ঠিক হবে উপনির্বাচনে ফলাফলের মধ্য দিয়ে।  প্রার্থী কে হবে দল ঠিক করবে।

 

 

 

advt 19

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...