Tuesday, March 17, 2026

আউসগ্রামে শ্যুটআউট: তৃণমূল যুবনেতার মৃত্যু, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Date:

Share post:

আউসগ্রামে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হল তৃণমূলের (Tmc) যুব সভাপতি চঞ্চল বক্সির (Chanchal Baksi)। অভিযোগ, মঙ্গলবার, পূর্ব বর্ধমানের আউসগ্রামের জঙ্গলের মধ্যে বাইক থামিয়ে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রধানের ছেলে চঞ্চল বক্সির গায়ে লাগে। পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চঞ্চলকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আউসগ্রাম পঞ্চায়েত সমিতির দেবসালা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সি (Shyamal Baksi) এদিন দুপুরে দলীয় কর্মসূচি সেরে জঙ্গলের ভিতর দিয়ে ফিরছিলেন। সঙ্গে ছিলেন পুত্র চঞ্চল। অভিযোগ, ৫ জন দুষ্কৃতী রাস্তা আটকে দাঁড়িয়ে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। গুলিতে স্থানীয় তৃণমূলের যুব সভাপতি চঞ্চল বক্সি বাইক থেকে মাটিতে লুটিয়ে পড়েন।

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তৃণমূলের স্থানীয় যুব সভাপতি চঞ্চল বক্সিকে। এর পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে। গ্রাম পঞ্চায়েত প্রধানকেও খুন করার চক্রান্ত ছিল বলে অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে গেছেন প্রধান শ্যামল বক্সি। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি (Bjp) জেলা নেতৃত্ব।

আরও পড়ুন- এবারও পুজো কমিটিকে ৫০ হাজার টাকা অনুদান, বিদ্যুৎ-বিলে ছাড়: মুখ্যসচিব

advt 19

 

spot_img

Related articles

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...