Saturday, May 16, 2026

শর্মিষ্ঠা দেবের ‘কাদম্বরী আজও’, ছবির সঙ্গে  রবিঠাকুরের নতুন বৌঠানের সম্পর্ক আছে?

Date:

Share post:

ছোটবেলা থেকেই সিনেমার জগৎ খুব আকর্ষণ করতো শর্মিষ্ঠা দেবকে। যখন ক্লাস নাইন-টেন, তখন পাশে দিদার বাড়িতে আড্ডা দিতেন, চুম্বকের মত আকর্ষন করতো আনন্দলোক ,সানন্দা ম্যাগাজিন। সিনেমার পাতায় চোখ ডুবিয়ে স্বপ্ন দেখতেন পরিচালনার। তবে স্বপ্নের এই জগৎছিল অনেক দূর। একদিক কলকাতাতো অন্যটা অসমের হাইলাকান্দি নামের ছোট্ট শহর।

প্রথম জীবনে কর্পোরেট অফিসে চাকরি,এরপর ইলেকট্রনিক মিডিয়া, নিজের ম্যাগাজিনের এই সব কিছু সামলে ২০২০-র জানুয়ারিতে আসেন কলকাতায়। গত দেড় বছরে তিনটে ছবি তৈরি করেছেন। এর আগে কাজ শুরু করেছিলেন  প্রযোজক এবং সহপরিচালক হিসেবে। তার প্রথম ছবি পয়লা এপ্রিল। মহামারীর জন্য ওটিটি-তে রিলিজ হয় ছবিটি।

আরও পড়ুন: জোড়া বায়োপিক মদন মিত্রকে নিয়ে, নাম ভূমিকায় কে, শাশ্বত? 

এরপর তার পরিচালনায় সর্বভূতেষু এবং অন্তমিল।খুব শীঘ্রই আসছে তাঁর নতুন ছবি কাদম্বরী আজও।
কাদম্বরী ছবির সঙ্গে কি রবিঠাকুরের নতুন বৌঠানের কোনো সম্পর্ক আছে?

শর্মিষ্ঠা দেব জানিয়েছেন, ‘না সম্পর্ক নেই। তবে সেই কাদম্বরীর একাকীত্ব, বিরহ, চাপাকষ্ট আজকের একবিংশ শতাব্দীর সাবলম্বী কাদম্বরীদের মধ‌্যেও যে বর্তমান তারই ছায়া এই ছবি।

ছবিতে কাদম্বরীর ভূমিকায় অঙ্কিতা চক্রবর্তী,অন্যদিকে  সাবিত্রী চাটার্জী ,অমিতাভ ভট্টাচার্য,ইন্দ্রজিৎ মজুমদার,বিশ্বজিত চাটার্জী,রুমকী চট্টোপাধ্যায় কাজ করেছেন। গোটা ছবির শুটিং হয়েছে কলকাতা এবং উত্তরবঙ্গর রিশপ,লোঁলেগাও-এ।

advt 19

 

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...