Friday, June 5, 2026

টি-২০ বিশ্বকাপে কী খেলবেন স্টোকস? কী বললেন ইংল‍্যান্ড কোচ?

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে( T-20 word cup) নাও খেলতে পারেন ইংল‍্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস(Ben Stokes)। ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে নাও পাওয়া যেতে পারে স্টোকসকে। এমনটাই মনে করছেন ইংল‍্যান্ড কোচ ক্রিস সিলভারউড। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজেকে আগেই সরিয়ে নিয়েছেন স্টোকস। এছাড়াও মানসিক স্বাস্থ‍্যের দিকে নজর দিতে খেলা থেকেও সাময়িক বিরতি নিয়েছেন তিনি। তাই টি-২০ বিশ্বকাপে তাকে পাওয়া যাবে কীনা তা নি এখন দিয়েই উঠছে প্রশ্ন।

এই নিয়ে সিলভারউড বলেন, “আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব। স্টোকস যাতে দলে ফেরে, তার জন্য সব চেষ্টা করা হবে। ও আমাদের কাছ থেকে সব রকম সাহায্য পাবে।আমি এখনও ওর সঙ্গে কথা বলিনি। যতটা সম্ভব নিজের মতো থাকতে দিতে চাই ওকে। তবে অন্যরা কথা বলেছে। স্টোকসকে খেলার ব্যাপারে কোনও রকম জোর করব না। আমরা ওকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাই না। আমাদের মূল লক্ষ্য স্টোকসকে সুস্থ রাখা।”

আরও পড়ুন:ইউএস ওপেনের শেষ আটে জোকোভিচ

 

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...