Thursday, May 7, 2026

জেলে থাকা ৭৫ শতাংশ বন্দি এখন বিচারের অপেক্ষায়!  

Date:

Share post:

জেলে থাকা ৭৫ শতাংশ বন্দি এখন বিচারের অপেক্ষায়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তরফে একটি নতুন সমীক্ষা করা হয়েছে । তাতে দেখা গিয়েছে যে, ২০২০ সালে ভারতের জেলগুলিতে বিচারের অপেক্ষায় ছিল ৭৫ শতাংশ বন্দি । অথচ জেলে একজন বন্দি পিছু রোজ ১১৮ টাকা খরচ হয় ।
প্রিজন স্ট্যাটিটিক্স ইন্ডিয়া ২০২০ এর সাম্প্রতিক রিপোর্টের ভিত্তিতে কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিসিয়েটিভ (CHRI) এর তরফে দশটি সূচক বিশ্লেষণ করা হয় । আর তা হল, জেলে বন্দির সংখ্যা, কত শতাংশ বন্দি বিচারাধীন, বিচারধীন বন্দিরা কত দিন ধরে জেলে রয়েছেন, মহিলা ও জেল (বন্দি ও কর্মী সব মিলিয়ে), শিক্ষা, বন্দিদের জাতি ও ধর্ম সংক্রান্ত পরিচয়, জেলের কর্মী, অপরাধ অনুযায়ী বন্দিদের সংখ্যা, জেলে পরিদর্শন, বন্দিদের উপর খরচ এবং জেলে মৃত্যু ।

রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে জেলে বন্দির সংখ্যার হার ছিল ১১৮.৫ শতাংশ । যা গত পাঁচ বছরে সর্বাধিক ছিল ।
যদি জেলের ধরনের নিরিখে এই পরিসংখ্যান দেখা যায়, তা হলে দেখা যাবে যে জেলার জেলগুলিতে এই হার ১২৯.৭ শতাংশ এবং কেন্দ্রীয় জেলগুলিতে এর হার ১২৩.৯ শতাংশ ।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ভিত্তিতে দিল্লিতেই সর্বাধিক জেল বন্দি রয়েছেন । সেখানে এর হার ১৭৪.৯ শতাংশ ।
গত পাঁচ বছরে জেলে বন্দির সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৪.১ শতাংশ । সেই তুলনায় জেলের ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে ১০.১ শতাংশ । আর এই বছরগুলিতে বিচারধীন বন্দির সংখ্যা ১৭.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিসিয়েটিভ-এর ডিরেক্টর সঞ্জয় হাজারিকা জানান, ‘‘এটা দেখাচ্ছে যে অধিকাংশ মামলায় শেষ হয়নি । ট্রায়াল কোর্টগুলির উপর যে বোঝা তৈরি হচ্ছে, তার জেরে পুরো ব্যবস্থাতেই মামলার বোঝার ভার বৃদ্ধি পাচ্ছে ।’’
সংস্থার প্রজেক্ট অফিসার সিদ্ধার্থ লাম্বা জানান, যে ১০ টি বিষয়কে উল্লেখ করা হয়েছে । তার নিরিখে কিছু রাজ্য উন্নতি করেছে । তাঁর কথায়, ‘‘জাতীয় স্তরে ১০ জনের মধ্যে সাত জনের এখনও দোষী সাব্যস্ত হওয়া বাকি আছে । কিন্তু কিছু কিছু রাজ্য আছে যেখানে এই সংখ্যাটা ১০ এর মধ্যে ৭ এর নিচে রয়েছে ।’’

 

advt 19

 

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...