Thursday, May 7, 2026

‘বন্দুকের নলকে শান্ত রাখতে দেশছাড়ার সিদ্ধান্ত’, কাবুল ছাড়ার পর সাফাই গনির

Date:

Share post:

তালিবান আফগান দখলের দিনই কাবুল ছেড়ে পালিয়েছিলেন আফগানিস্তানের প্রাক্তন প্রসিডেন্ট আশরফ গনি। তালিবানরা সরকার ঘোষণার ২৪ ঘণ্টা না কাটতেই নিজের এই কীর্তির জন্য দেশবাসীর কাছ থেকে ক্ষমা চেয়ে গনি টুইটারে লিখলেন, ‘জীবনের কঠিনতম সিদ্ধান্ত ছিল দেশ ছেড়ে যাওয়া।’

আরও পড়ুন:কান্দাহার বিমান অপহরণ কাণ্ডের মূল চক্রী মহম্মদ ইয়াকুব আফগানিস্তানের নতুন প্রতিরক্ষা মন্ত্রী!

তালিবানদের হাতে কাবুল চলে যাওয়ার পরই ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করেছিল তালিবান। ঠিক সেসময় গোটা দেশবাসীকে বিপদের মূখে ঠেলে দিয়ে গাঢাকা দিয়েছিলেন প্রাক্তন প্রসিডেন্ট। যদিও তাঁর এই কুকীর্তির জন্য বিশ্ববাসীর সমালোচনার মুখে পড়তে হয়। তারপর পঞ্জশির নিয়েও কোনও কথা বলেননি গনি। শোনা যায়, একটি বা দুটি হেলিকপ্টার ভর্তি টাকা নিয়ে তিনি পালিয়ে গিয়েছেন। নানা জল্পনার পর জানা যায়, মানবতার খাতিরে ঘানিকে আশ্রয় দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। ২৩ দিন পর টুইটারে নিজের বিবৃতিতে তিনি লিখেছেন, দেশ ছাড়া আমার জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত ছিল। এছাড়া আর অন্য কোনও পথ ছিল না। গনির সাফাই,‘বন্দুকের নলকে শান্ত রাখতে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া ছাড়া আমার উপায় ছিল না। আমি চাইনি গুলি চলুক, রক্ত ঝরুক।’

advt 19

 

 

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...