Thursday, May 7, 2026

হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে আর্থিক-প্রশাসক নিয়োগ আদালতের

Date:

Share post:

কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মেয়াদ শেষ হয়েছে গত ৩১ জুলাই ৷ ইতিমধ্যেই নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে। কিন্তু নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। এদিকে, কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার ফলে কর্মীদের বেতন-সহ নানা আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন।

কর্মীদের বেতনও বন্ধ হয়ে গিয়েছে৷ এই সমস্যা সমাধানে বিশিষ্ট আইনজীবী সপ্তাংশু বসু

আদালতে আবেদন জানান৷ ওই আর্জির ভিত্তিতে বৃহস্পতিবার বিচারপতি আইপি মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এক নির্দেশে

বার অ্যাসোসিয়েশনের আর্থিক প্রক্রিয়া পরিচালনার জন্য আইনজীবী অমল মুখোপাধ্যায় ও বিপুল কুন্দলিয়াকে ‘আর্থিক পরিচালক’ নিয়োগ করেছেন৷ নির্দেশে বলা হয়েছে, নির্বাচনের পর নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত আদালত নিযুক্ত এই দুই অ্যাডমিনিস্ট্রেটর শুধুমাত্র আর্থিক পরিচালনার দায়িত্বে থাকবেন৷

advt 19

 

Related articles

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...