Thursday, June 18, 2026

ভ্যাকসিনের ডবল ডোজ: শীর্ষে কলকাতা, দেশে সবার শেষে যোগীর কানপুর

Date:

Share post:

করোনা প্রতিরোধে ভ্যাকসিনেশনে দেশের মধ্যে ফের শীর্ষে কলকাতা (Kolkata)। ১৮ বছরের ঊর্ধ্বদের ডবল ডোজের ভ্যাক্সিনেশনে এগিয়ে কলকাতা। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, মহানগরের প্রায় ৭৭ শতাংশ বাসিন্দাই করোনা ভ্যাকসিনের দুটি ডোজ পেয়েছেন। কলকাতায় প্রথম ডোজের টিকাকরণ হয়েছে ৪৪ লক্ষ। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৮ লক্ষের বেশি মানুষ।

কলকাতার পরেই জেলাওয়াড়ি টিকাকরণে এগিয়ে দিউ (Diu)। সেখানে ৭২ শতাংশ নাগরিকের কোভিভ ভ্যাকসিনের দুটি ডোজ সম্পূর্ণ। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে লাদাখের লে (৭১.১ শতাংশ), হরিয়ানার গুরুগ্রাম (৬৪.৩) এবং অরুণাচল প্রদেশের পাপুম জেলা (৫৯ শতাংশ)।

দেশের মধ্যে কলকাতা শুধু শীর্ষেই নয়, কোভিডের (Covid) টিকাকরণের ক্ষেত্রে দেশের মধ্যেও প্রথম সারিতে রয়েছে বাংলা। ডবল ডোজের ক্ষেত্রে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন – কোভিডবিধি মেনেই পুজোর আয়োজন, সব জেলাকে নির্দেশ মুখ্যসচিবের

জেলাওয়াড়ি ডবল ডোজের টিকার ক্ষেত্রে কলকাতা যেমন দেশের শীর্ষে, তেমনি দেশজুড়ে তালিকার সবচেয়ে নীচে রয়েছে উত্তরপ্রদেশের কানপুর (Kanpur) গ্রামীণ। যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্যের এই জেলার মাত্র ২.৯৭ শতাংশ ১৮ ঊর্ধ্ব নাগরিক দুটি ডোজ পেয়েছেন। তারপরই বাদাউন (৪.৩৫%), কনৌজ (৪.৫৭%)। আর এক ডবল ইঞ্জিন সরকারের শাসনে চলা রাজ্য মধ্যপ্রদেশের চিত্রকূট (৪.৭৫%)। ভ্যাকসিন নিয়ে এই রাজ্যগুলির গাফিলতি ছিল বলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে, মত সংশ্লিষ্ট মহলের।

 

advt 19

 

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...