Thursday, June 18, 2026

রেশন ডিলারদের কমিশন বাড়ালো রাজ্য, মিলবে গাড়ি কেনার অনুদানও

Date:

Share post:

রাজ্যে ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে ‘দুয়ারে রেশন’ শুরু হবে বলে খাদ্য দফতর আগেই বিজ্ঞপ্তি জারি করেছে। তার আগেই রেশন ডিলারদের কমিশন বাড়ালো রাজ্য সরকার। ডিলাররা প্রথম থেকেই এই দবি জানিয়ে আসছিলেন৷

সূত্রের খবর, প্রতি কুইন্টাল খাদ্যশস্যে ৫০ টাকা কমিশন বাড়ানো হয়েছে। এখন কমিশন মেলে প্রতি কুইন্টালে ৭৫ টাকা করে৷ তা বেড়ে হল ১২৫ টাকা। রেশন ডিলাররা এখন কেজিতে ৭৫ পয়সা করে কমিশন পান। ‘দুয়ারে রেশন’ চালু হলে সেটি বেড়ে ১ টাকা ৫০ পয়সা হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করেছে খাদ্য দফতর। এর ফলে উপকৃত হবেন রাজ্যের প্রায় ৩১০০ রেশন ডিলার।

এর পাশাপাশি রেশন গ্রাহকদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য পণ্যবাহী গাড়ি কিনতে দামের ২০ শতাংশ সরকার ভর্তুকি দেবে বলেও জাননো হয়েছে। তবে এই ভর্তুকির পরিমাণ ১ লক্ষ টাকার বেশি হবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
জানা গিয়েছে, প্রথম পর্যায়ে ১৫ শতাংশ রেশন ডিলার এই প্রকল্পের আওতায় আসবেন। পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়ানো হবে। নভেম্বর থেকে রাজ্যের সব রেশন ডিলারকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা খাদ্য দফতরের৷

 

advt 19

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...