Thursday, June 18, 2026

প্রাথমিকে নিযুক্ত হওয়া সহকারি শিক্ষকের তালিকা তলব হাইকোর্টের

Date:

Share post:

প্রাথমিকে নিযুক্ত হওয়া ১৫ হাজার সহকারি শিক্ষকের তালিকা তলব করলো হাইকোর্ট ৷ ২০১৪ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক সহকারি শিক্ষক পদে প্রায় ১৫ হাজার জনকে নিয়োগ করা হয়৷ পরবর্তীকালে দেখা যায় প্রায় এমন একাধিক জন নিয়োগপত্র পেয়েছেন, যাদের উপযুক্ত যোগ্যতা সংক্রান্ত নথিই নেই। এই বিষয়টি নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা হয়। এর আগে বিচারপতি অরিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষক-নিয়োগ বিষয়টিকে বৃহত্তর স্বার্থ মন্তব্য করে জনস্বার্থ মামলার তকমা দেন। এর পরই হাইকোর্টে একাধিক মামলা হয়৷ বৃহস্পতিবার হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত একটি মামলায় শিক্ষা সংসদের কাছে নিযুক্ত হওয়া ১৫ হাজার শিক্ষকের তালিকা তলব করেছে কলকাতা হাইকোর্ট। ওই তালিকা দেখেই আদালত বিচার করবে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল কি’ না। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে ওই তালিকা আদালতে জমা করতে হবে।

advt 19

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...