Thursday, May 7, 2026

এবার জালে ভুয়ো ডিএসপি, লালবাতি গাড়িতে ‘মদের আসর’!

Date:

Share post:

এবার হুগলির চন্দননগরে (Chandannagar) ধৃত ভুয়ো ডিএসপি (Dsp)। চন্দননগর থানার কাছে রানিঘাট এলাকায় ভুয়ো ডিএসপি পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠছে সিদ্ধার্থ চক্রবর্তী (Sidhratha Chakraborty) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি চন্দননগর বক্সিগলি এলাকার বাসিন্দা। শুধু ভুয়ো পরিচয় দেওয়াই নয়, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সেখানে বসে সেখানে রীতিমতো মদের আসর বসিয়ে ছিলেন বলে অভিযোগ। রানিঘাটের কাছে দাঁড়িয়ে থাকা একটি সাদা স্কর্পিও গাড়িতে লালবাতির দেখে সন্দেহ হয় টহলরত পুলিশকর্মীদের। তাঁরা চন্দননগর থানায় খবর দেন। এরপর থানা থেকে পুলিশ আধিকারিকরা গিয়ে দেখেন গাড়িতে গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা ও লালবাতি লাগানো। গাড়ির কাচ তোলা ছিল। এরপর গাড়ির দরজা খুলে ডিএসপি পরিচয় দেওয়া সিদ্ধার্থ ও তাঁর সঙ্গে আরও দুজনকে দেখতে পান আধিকারিকরা। তাঁরা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন – ৪ অক্টোবর মানসের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে নির্বাচন 

এরপর ডিএসপি-র পরিচয়পত্র দেখাতে না পারায় গাড়িতে থাকা তিনজনকেই গ্রেফতার করে চন্দননগর থানার পুলিশ। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। চন্দননগরের পুলিশ কমিশনার অর্ণব ঘোষ (Arnab Ghosh) জানান, তদন্ত শুরু হয়েছে। ডিএসপি পরিচয় দিয়ে সিদ্ধার্থ আর কোনো কুকর্ম করেছেন কিনা তার তদন্ত শুরু হয়েছে।

 

advt 19

 

 

Related articles

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...