Thursday, May 7, 2026

আসছে মহারাজের বায়োপিক, টুইটারে জানালেন নিজেই

Date:

Share post:

জল্পনা চলছিল। অবশেষে নিজের বায়োপিক নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly)। নিজের বায়োপিকের জন‍্য রাজি হয়েছে মহারাজ। টুইটারে জানালেন লভ ফিল্মস মহারাজের বায়োপিকটির প্রযোজনা করবে। তবে মহারাজের ভুমিকায় কে আছেন, তা অবশ‍্য এখনও প্রকাশ করা হয়নি।

বলিউডে ক্রীড়াবিদদের নিয়ে হয়েছে একের পর এক বায়োপিক। সেই বায়োপিক সিনেপ্রেমীদের মন কেড়েছে। ভাগ মিলখা ভাগ, মেরিকম, চ‍্যাকদে ইন্ডিয়া, ধোনি। দর্শকদের মন কুড়িয়েছে প্রচুর। এবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক আসতে চলেছে বলিউডে। যার প্রযোজনার দায়িত্বে রয়েছে লভ ফিল্মস। যারা সোনু কি টিট্টু কি সুইটি, দে দে পেয়ার দে, মালাং এর মত হিট সিনেমা প্রযোজনা করেছে।

এদিন টুইটারে মহারাজ লেখেন,” জনপ্রিয় প্রযোজনা সংস্থা লভ ফিল্মস এই বায়োপিকটি প্রযোজনা করবে। ক্রিকেট আমার জীবন হয়ে থেকেছে, আমায় আত্মবিশ্বাস জুগিয়েছে এবং মাথা উঁচু করে এগিয়ে যেতে শিখিয়েছে। এমন একটি যাত্রা যা উপভোগ করা যায়। উচ্ছ্বসিত যে লভ ফিল্মস আমার এই যাত্রার বায়োপিকের প্রযোজনা করবে এবং বড় পর্দায় তা তুলে ধরবে।”

আরও পড়ুন:‘আফগানিস্তানের মেয়েদের ক্রিকেট খেলতে না দিলে,ছেলেদের বিরুদ্ধে টেস্ট সিরিজ নয়’: ক্রিকেট অস্ট্রেলিয়া

 

Related articles

নিহত চন্দ্রনাথের ময়নাতদন্ত শুরু, খুনের ঘটনার তদন্তে আইজি-সিআইডির নেতৃত্বে SIT! 

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়কের চন্দ্রনাথ রথের (Chandranath Rath) ময়নাতদন্ত শুরু। সকাল সাড়ে দশটা নাগাদ...

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...

ভিনরাজ্যে হেনস্থার শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী! 

বাংলায় যখন নতুন সরকার গঠন হতে চলেছে ঠিক তখন বাংলার অভিনেত্রী ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার। হায়দরাবাদে (Hyderabad...

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...