Thursday, May 7, 2026

নাটকীয়ভাবে কোর্টে আগাম হাজির কুণাল, ইডি মামলায় পেলেন জামিন

Date:

Share post:

ED সারদা মামলায় বিশেষ CBI আদালত থেকে জামিন পেলেন কুণাল ঘোষ।

বৃহস্পতিবার শুনানির পর এই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন বিচারক।

সারদা মামলায় ইডি কুণাল ঘোষের ভূমিকা তদন্ত করেছে 2013 সালের অক্টোবর থেকে।
2015 সালে ইডি 14 ব্যক্তি ও 7 কোম্পানির বিরুদ্ধে চার্জশিট দেয়। তাতে কুণালের নাম ছিল না।

হঠাৎই কয়েকদিন আগে অতিরিক্ত চার্জশিট হিসেবে কুণাল ও তাঁর কোম্পানির নাম দেয় ইডি।

এরপর নাটকীয় ঘটনা।

নিয়মমত আদালত সমন জারির নির্দেশ দিলেও কুণাল তখনও সমন হাতে পাননি।

ইডি 20 সেপ্টেম্বর কুণালকে আদালতে হাজির থাকার সমন তৈরি করে। সেটি কুণালের কাছে যাওয়ার কথা।

আরও পড়ুন:ব্যর্থ দিল্লি সফর: দিনভর অপেক্ষা করিয়েও শুভেন্দুকে সাক্ষাতের সময় দিলেন না শাহ

ইডির এই প্রস্তুতির খবর পেয়ে মঙ্গলবার কুণাল নিজেই সশরীরে ইডি অফিসে চলে যান।
সই করে সমন ও চার্জশিটের কপি তুলে নেন।

এরপর বৃহস্পতিবার পূর্বনির্ধারিত 20 তারিখের আগেই সিবিআই বিশেষ আদালতে উপস্থিত হন তিনি।

তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী কুণালের জামিনের আবেদন করেন। বুধবার তার নোটিস দেওয়া ছিল ইডিকেও।

বৃহস্পতিবার এ নিয়ে সওয়ালজবাব হয়।
কুণালের আইনজীবী অয়ন বলেন, আট বছর পর একাধিক ভিত্তিহীন অভিযোগ দিয়ে সাজানো হয়েছে চার্জশিট। ধারাগুলিও আমার মক্কেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সিবিআই মামলায় জামিন হয়ে আছে। ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র বলেন, কুণাল প্রভাবশালী। বাইরে থাকলে তদন্ত প্রভাবিত করবেন। তবে কুণালের ক্ষেত্রে তদন্ত শেষ। নতুন কিছু নেই। অয়ন চক্রবর্তী বলেন,” কুণাল আগাগোড়া তদন্তে সহযোগিতা করেছেন। আজও নির্ধারিত তারিখের আগে কোর্টে এসে উপস্থিত। ফলে অসহযোগিতার কথা খাটে না।”
এরপর বিচারক অনুপম মুখোপাধ্যায় কুড়ি হাজার টাকার বন্ডে কুণালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। তবে তদন্তকারী ডাকলেই সহযোগিতার শর্তে। অবশ্য, কুণালের চলাফেরা নিয়ে নিষেধাজ্ঞার শর্ত নেই।

advt 19

 

Related articles

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...