Thursday, May 7, 2026

BRICS-এ তালিবান ইস্যু তুললেন মোদি, আফগানিস্তান মাদক চোরাচালানের আঁতুড়ঘর হতে পারে, আশঙ্কা পুতিনের

Date:

Share post:

১৩ তম ব্রিকস সম্মেলনে আফগানিস্তানে সন্ত্রাস ও মাদক চোরাচালানের আঁতুড়ঘর হতে পারে আশঙ্কা প্রকাশ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আফগানিস্তানে তালিবান ইস্যু তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভার্চুয়ালি ১৩ তম ব্রিকস সম্মেলনের সভাপতিত্ব করেন। উদ্বোধনী বক্তব্যে মোদি বলেন, ব্রিকসের সভাপতিত্বের সময় ভারত সব সদস্যের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পেয়েছে। তিনি আরও বলেন, “আমি এর জন্য সকল সদস্যদের ধন্যবাদ জানাই।” এই বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসানেরো, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।

আরও পড়ুন-সংবাদমাধ্যমের ওপর বিজেপির বর্বরোচিত হামলার প্রতিবাদে ত্রিপুরায় মৌন মিছিল তৃণমূলের

এদিন মোদি বলেন, ব্রিকস গত দেড় দশকে অনেক অর্জন করেছে। আমাদের নিশ্চিত করতে হবে যে ব্রিকস আগামী ১৫ বছরে আরও বেশি ফলপ্রসূ হবে। তিনি আরও বলেন, আজ আমরা বিশ্বের উদীয়মান অর্থনীতির জন্য একটি প্রভাবশালী কণ্ঠস্বর। এই ফোরামটি উন্নয়নশীল দেশের অগ্রাধিকারগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করার জন্যও দরকারি।

এদিন জিনপিংয়ের সামনে আফগানিস্তানের পরিস্থিতি এবং সন্ত্রাস নিয়ে আলোচনা করা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদি বলেন, “আমরা ব্রিকস ‘কাউন্টার টেরোরিজম অ্যাকশন প্ল্যান’ গ্রহণ করেছি”। ঠিক এরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আফগানিস্তান সন্ত্রাস ও মাদক চোরাচালানের আশ্রয়স্থল হওয়া উচিত নয়। মোদি বলেন, আমরা সন্ত্রাস দমনের পরিকল্পনাও গ্রহণ করেছি।

আরও পড়ুন-তালিবানের পাশে চিন, নতুন সরকারকে স্বীকৃতি দিতে নারাজ হোয়াইট হাউস

১৩ তম ব্রিকস সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফগানিস্তান সম্পর্কে একটি বড় বিবৃতি দিয়েছেন। পুতিন বলেন, আফগানিস্তান তার প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠবে না। পুতিন আফগানিস্তানকে সন্ত্রাস ও মাদক চোরাচালানের আস্তানা হওয়ার সম্ভাবনা প্রকাশ করেন।

advt 19

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...