Sunday, March 15, 2026

গোটা মহিলা ব্রিগেডকে ভাবানীপুরে নামাচ্ছে বিজেপি, অভিমান ভেঙে ফিরছেন বাবুল!

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি তার কোমরের জোর প্রকাশ্যে এনে ফেলল। শুধু ভবানীপুরে ভোট প্রচারের জন্য প্রায় গোটা মহিলা ব্রিগেডকে নামাচ্ছে গেরুয়া শিবির। শুধু তাই নয়, অভিমান ভাঙিয়ে ‘হেরো’ বাবুল সুপ্রিয়কে প্রচারে নামানো হচ্ছে। আর তাঁর নামের পাশে ‘স্টার ক্যাম্পেনার’-এর তকমাও দেওয়া হয়েছে।

কে কে রয়েছেন এই মহিলা ব্রিগেডে? উলটে বলা উচিত কে কে নেই এই তালিকায়? লকেট চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, অগ্নিমিত্রা পাল এমনকী কেন্দ্রের মন্ত্রী স্মৃতি ইরানি। প্রচারে আসবেন শেহনেওয়াজ হুসেনও। মহিলা ব্রিগেডের পাশাপাশি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী থাকছেন। কিন্তু নতুন নাম যেটা সেটা হল বাবুল সুপ্রিয়।

আরও পড়ুন – টানা তিনমাস বাড়িয়ে আয়কর দাখিলের শেষ সময়সীমা ৩১ ডিসেম্বর

মন্ত্রিত্ব যাওয়ার পর বাবুল রাজনীতি থেকে অবসর নিয়ে নিজেকে বিজেপি থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন। সংসদে যাননি। অভিমান করে ঘরে বসেছিলেন। বাংলার উপনির্বাচন থেকে তাঁর রাজনৈতিক পুনরুজ্জীবন হতে চলেছে। শোনা যাচ্ছে রামদেবের সৌজন্যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়। অমিত শাহ ক্ষুব্ধ ছিলেন বাবুলের উপর। রামদেব সৌজন্যে সেখানে কিছুটা প্রলেপ পড়েছে। তারপরই নিজেকে প্রমাণ করার নতুন অ্যাসাইনমেন্ট। তারকা প্রচারকের তকমা দেওয়া হয়েছে বাবুলকে। যদিও বিধানসভা ভোটে টালিগঞ্জে বিজেপি প্রার্থী হয়ে আসানসোলের সাংসদ গোহারা হেরেছিলেন। এরপর মন্ত্রিত্ব যায়। মন্ত্রিত্ব হারিয়ে ক্ষুব্ধ বাবুল সোশ্যাল মিডিয়ায় ঘটা করে পোস্ট করে আলবিদা রাজনীতিও বলেছিলেন। সাংসদ পদ অবশ্য তিনি শেষ পর্যন্ত ছাড়েননি। বেলাইন হয়েছিলেন। এবার আসল রাজনীতির লাইনে সম্ভবত ফিরছেন বাবুল সুপ্রিয়।

 

advt 19

 

 

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...