Monday, March 16, 2026

চিনকে টেক্কা দিতে এ বার তৈরি ভারতের নৌসেনার ক্ষেপণাস্ত্র ‘আইএনএস ধ্রুব’

Date:

Share post:

ভারতীয় নৌসেনার মুকুটে নয়া পালক। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল দেশের প্রথম উপগ্রহ ও পরমাণু ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং যুদ্ধজাহাজ ‘আইএনএস ধ্রুব’। ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া ও চিনের পর এবার ভারতের কাছেও থাকবে এই ক্ষেপনাস্ত্র।  এবার ভারত মহাসাগরে চিনের মোকাবিলায় বড়সড় পদক্ষেপ নেবে এই যুদ্ধজাহাজটি।

আরও পড়ুন:অসম এবং মিজোরামের সীমান্ত বিবাদ মেটানোর প্রক্রিয়ার মধ্যেই অপহরণের অভিযোগ

ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ‘ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা (ডিআরডিও) এবং ‘ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন’-এর যৌথ উদ্যোগে তৈরি ১০ হাজার টনের এই যুদ্ধজাহাজটি শুক্রবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম নৌঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে নৌসেনায় যোগ দিচ্ছে।

১০ হাজার টন ওজনের ‘ধ্রুব’-র প্রধান বৈশিষ্ট অতি সংবেদশীল ‘অ্যাক্টিভ আরে স্ক্যান রেডার’।  যা ভারতের উপর নজরদারি চালানো উপগ্রহকে ধরে ফেলবে। পুরো এলাকায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার উপর তীক্ষ্ণ নজর রাখবে। সেইসঙ্গে ভারতীয় অঞ্চলের ম্যাপিং করবে। এছাড়াও ভারতের বিভিন্ন শহর এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের বিষয়ে আগেভাগেই সতর্কবার্তা দেবে। গভীর সমুদ্রে শত্রু ডুবোজাহাজের সন্ধান এমনকি, সমুদ্রতলের গঠন সংক্রান্ত গবেষণার কাজেও সাহায্য করতে সক্ষম এই ‘আইএনএস ধ্রুব’।সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নজরদারির ক্ষেত্রে আইএনএস ধ্রুবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

advt 19

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...