Friday, May 15, 2026

দিল্লির নির্ভয়া স্মৃতি মুম্বইয়ে, ধর্ষণের পর মহিলার যৌনাঙ্গে রড ঢুকিয়ে অত্যাচার

Date:

Share post:

দিল্লি নির্ভয়া(Nirbhaya) কাণ্ডের স্মৃতি এবার ফিরে এলো মুম্বইতে(Mumbai)। শহরের রাজপথে টেম্পোর ভিতর মহিলাকে ধর্ষণের(women harassment) পাশাপাশি নির্মম অত্যাচার চালানো হয়। ওই মহিলার গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় লোহার রড। যদিও পুলিশি চেষ্টায় কোনমতে উদ্ধার করা হয় ওই মহিলাকে। ঘটনাটি ঘটেছে সাকি নাকা এলাকায়। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ(Police)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, টেম্পার ভিতর মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে রাত তিনটে নাগাদ স্থানীয়রা থানায় যোগাযোগ করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বছর ৩২-এর ওই মহিলার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মোহন চৌহান। ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করার পর বর্তমানে রাজওয়াড়ি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এরপরই এফআইআর দায়ের করা হয়।

আরও পড়ুন:দলীয় নির্দেশ উড়িয়ে বাবুল জানালেন, বিজেপির হয়ে প্রচার করব না

পুলিশ জানিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে ৪২ বছর বয়সী মোহিত চৌহানকে। তার বিরুদ্ধে ধর্ষণের পাশাপাশি খুনের চেষ্টার মামলাও রুজু করা হয়েছে। কিন্তু কেন ওই মহিলাকে এ ভাবে নৃশংস ধর্ষণের শিকার হতে হল, তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে ও যৌনাঙ্গে রড ঢুকিয়ে অকথ্য অত্যাচার করা হয়েছে।

advt 19

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...