Wednesday, May 13, 2026

ফের রাতের কলকাতায় প্রকাশ্য গুলি, জখম ব্যবসায়ী

Date:

Share post:

বাঁশদ্রোণীর পর ফের রাতের কলকাতায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাল একদল দুষ্কৃতী।ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মিন্টো পার্কের  কাছে গোর্কি সদনের সামনে । বেশ কিছুক্ষণ ধরে বচসার পর হাওড়ার ব্যবসায়ী পঙ্কজ সিং কে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পঙ্কজের কাঁধে গুলি লাগায় অল্পের জন্য রক্ষা পান তিনি। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে সিএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গেছে, রবিবার রাতে পার্ক সার্কাসে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন পঙ্কজ ও তাঁর কয়েকজন বন্ধু। সেখান বাড়ি ফেরার সময় গোর্কি সদনের সামনে দুষ্কৃতীরা ঘিরে ধরলে গাড়ি থেকে নেমে আসেন ব্যবসায়ী ও তাঁর বন্ধুরা। তাঁদের সঙ্গে ওই দুষ্কৃতীদের বচসা শুরু হয়। এরপর শুরু হয় ধস্তাধস্তি হয় বলেও অভিযোগ। এরইমধ্যে বন্দুক বের করে গুলি চালায় দুষ্কৃতীদের মধ্যে একজন। সেই সময় গাড়িতে পঙ্কজ সহ চার জন ছিলেন। তাঁরাই পঙ্কজকে উদ্ধার করে সিএমআরআই হাসপাতালে নিয়ে যায়।আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি।  খবর পেতেই ঘটনাস্থলে যায় পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শেক্সপিয়ার সরনী থানার পুলিশ।খতিয়ে দেখা হচ্ছে আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ব্যবসা সম্পর্কিত কারণেই তাঁর উপর হামলা হয়েছে।যদিও পরিবার সূত্রের দাবি, পরিকল্পনামাফিকভাবেই তাঁকে খুনের চেষ্টা করেছে দুষ্কৃতীরা।

advt 19

Related articles

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...