Saturday, May 16, 2026

অতিমারি পর্বে নয়া উদ্বেগ, জলপাইগুড়ি সদর হাসপাতালে জ্বর, পেটব্যাথা নিয়ে ভর্তি ১২১ জন শিশু

Date:

Share post:

করোনার তৃতীয় ঢেউয়ের চোখরাঙানির মধ্যেই জলপাইগুড়িতে সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ভিড়। জ্বর, বমি,পেটখারাপ,তরকা-সহ নানা উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি ১২১ জন শিশু। চিকিৎসকেরা জানিয়েছেন ১ থেকে ৩ বছরের শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি শয্যা বাড়িয়ে নতুন বিভাগ চালু করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই শিশু ওয়ার্ডে ৪০টি বেড বাড়িয়েছে জেলা স্বাস্থ্য দফতর।তবে আতঙ্কিত হওয়ার কারণ দেখছেন না চিকিৎসকেরা।

আরও পড়ুন:ফের কালিয়াচকে গঙ্গা ভাঙন, তলিয়ে গেল ফসলি জমি-সহ ১০-১২টি বাড়ি

করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমিত হতে পারে শিশুরা, আগেভাগেই এমন সতর্কবার্তা দিয়েছিল হু-এর তরফে। জলপাইগুড়ি সদর হাসপাতালে সূত্রে জানা গিয়েছে, গত চার থেকে পাঁচ দিনের মধ্যে জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি, ধূপগুড়ি এবং কোচবিহারের মেখলিগঞ্জ, হলদিবাড়ি থেকে বহু শিশু জ্বর, সর্দি, পেটব্যাথা, তরকা,পেটখারাপ-সহ নানান উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। যদিও সুস্থও হয়ে উঠেছে বহু শিশু এবং কারোর শরীরেই করোনাভাইরাস মেলেনি। তবে অসুস্থ শিশুর সংখ্যা বেড়ে যাওয়ায় রাতারাতি ৪০টি শয্যা বাড়িয়ে একটি নতুন বিভাগ চালু করেছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর। অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়লেও চিকিৎসকরা জানিয়েছেন, মরশুম বদলের জন্যই শিশুদের মধ্যে এ ধরণের উপসর্গ দেখা দিচ্ছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই জানানো হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

advt 19

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রী 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...