Thursday, May 14, 2026

পরপর দু’দিন দেশের দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নীচে, কমল মৃত্যুও

Date:

Share post:

রবিবারে একলাফে অনেকটাই কমেছিল দেশের দৈনিক করোনা সংক্রমণ। আজও তা অব্যাহত রইল।  গত কয়েকদিন ধরেই দেশের কোভিড গ্রাফ নিম্নমুখী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী,সোমবার নতুন করে সংক্রমিত হয়েছেন  ২৭ হাজার ২৫৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩২ লক্ষ ৬৪ হাজার ১৭৫।

আরও পড়ুন:কোভিড বিধি শিকেয় তুলে জন্মদিনের পার্টিতে হুল্লোড় কৈলাস পুত্র আকাশ বিজয়বর্গীয়র

পাশাপাশি স্বস্তি দিয়ে কমেছে রোগী মৃত্যুও। গতকালের তুলনায় সোমবার দৈনিক মৃতের সংখ্যা অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২১৯ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাসে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৪২ হাজার ৮৭৪ জনের।

সংক্রমণ কম হওয়ায় কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও । গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী কমেছে ১০ হাজার ৬৫২। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৭৪ হাজার ২৬৯ জন। গত ২৪ ঘণ্টা দেশে করোনা পরীক্ষা হয়েছে ১২ লক্ষ ৮ হাজার ২৪৭। যা গত কয়েকদিনের তুলনায় অনেকটা কম।

এখনও দেশের দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে দক্ষিণের এই রাজ্যে। কেরলের পরেই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটক। তবে দক্ষিণের এইসকল রাজ্য ছাড়াও উদ্বেগ বাড়াচ্ছে উত্তর-পূর্ব ভারতের মিজোরাম।

advt 19

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...