Wednesday, March 18, 2026

বিজ্ঞাপন বিতর্ক: উন্নয়নে উত্তরপ্রদেশের সঙ্গে বাংলার তুলনা টেনে যোগীকে খোঁচা ডেরেকের

Date:

Share post:

পশ্চিমবঙ্গের(West Bengal) উন্নয়নের ছবি চুরি করে নিজেদের উন্নয়ন বলে দাবি করেছিলেন উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(YogiAdityanath)। সেই ঘটনায় যোগী সরকারের মিথ্যাচারিতা নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো ট্রোলড যোগী। এই ইস্যুকে হাতিয়ার করেই সোমবার রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন একটি ছবি টুইট করে সরাসরি যোগী সরকার খোঁচা দিলেন। রীতিমতো পরিসংখ্যান দিয়ে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি।

আরও পড়ুন:আইকোর মামলা: শিল্পভবনে গিয়ে পার্থকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন তার ওই টুইট বার্তায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উল্লেখ করে বলেন,”প্রিয় ইউপি মুখ্যমন্ত্রী অজয় বিস্ট, গতকাল আপনার পুরো পৃষ্ঠার বিজ্ঞাপনটি সুপার হিট হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর দিক দিয়ে চিন্তা করে আগামী দিনে আরও ভাল কিছু বিজ্ঞাপনের জন্য আপনার সাথে বেশ কিছু উপাদান শেয়ার করলাম।” বলেই সেখানে তিনি পশ্চিমবঙ্গ এবং উত্তর প্রদেশের। বেশ কয়েকটি ক্ষেত্রে উন্নয়নের চিত্রটি স্পষ্ট করে তুলে ধরেছেন। যা থেকে পরিষ্কার বিজেপি শাসিত দেশের সবথেকে বড় রাজ্য এখনো উন্নয়নের ক্ষেত্রে প্রায় সব দিক থেকেই পশ্চিমবঙ্গের থেকে অনেক পিছিয়ে আছে। এমনকি সেই পরিসংখ্যানেই স্পষ্টভাবে উল্লেখ আছে, কলকাতা হলো বসবাসের জন্য সব থেকে সুরক্ষিত বা নিরাপদ শহর। অন্যদিকে সে দিক থেকে উত্তরপ্রদেশে অপরাধের মাত্রা সবথেকে বেশি এমনকি সংখ্যালঘু জাতি এবং মহিলারা সবথেকে বেশি অসুরক্ষিত সেখানে।

প্রসঙ্গত, এর আগে তৃণমূলের আরটিআই বিশেষজ্ঞ সাকেত গোখলে গতকালের বিজ্ঞাপনের বিরুদ্ধে একটি আরটিআই করেছেন যোগী সরকারের বিরুদ্ধে, যদিও এখনও পর্যন্ত তার কোনো উত্তর দেয়নি যোগী আদিত্যনাথের সরকার।

advt 19

 

spot_img

Related articles

ড্রোন আতঙ্ক! একই দিনে দক্ষিণবঙ্গের ২ জেলায় উদ্ধার, তদন্তে পুলিশ

একই দিনে দক্ষিণবঙ্গের ২ জেলায় উদ্ধার দুই ভিন্ন ধরনের ড্রোন (Drone)। একটি সমুদ্রতটে ও অন্যটি ধানক্ষেতে। দক্ষিণ ২৪...

মেহেন্দির রঙে বাড়ছে জল্পনা, এবার কি ছাদনাতলায় দেব-রুক্মিণী!

দীর্ঘদিনের প্রেম। কিন্তু বিয়ে করবেন কবে? টলিউডের পাওয়ার কাপল দেব (Dev)-রুক্মিণীকে (Rukmini) নিয়ে এই প্রশ্ন দীর্ঘদিনের। আর সব...

দিল্লি অগ্নিকাণ্ডে মৃত ৯: আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর, তদন্তের নির্দেশ রেখার 

দিল্লির পালাম মেট্রো স্টেশন সংলগ্ন এক বহুতলে বিধ্বংসী (Delhi Fire Tragedy) অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ শিশুসহ...

বাংলায় বিজেপি মূষিকের থেকেও ছোট হয়ে যাবে: দাবি কংগ্রেস সাংসদ অভিষেক মনু সাংভির

শাসক থেকে বিরোধী একাধিক দল বিধানসভা নির্বাচনে বাংলায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে। একমাত্র শাসকদল তৃণমূল কংগ্রেস সব আসনে...