Monday, June 8, 2026

চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫০০ করার দাবি ইনটাকের

Date:

Share post:

কেন্দ্রের বিজেপি সরকার উত্তরবঙ্গের চা শিল্প ও অন্যান্য ক্ষেত্রের শ্রমিকদের প্রাপ্য সুযোগ-সুবিধা দিতে গড়িমসি করছে বলে অভিযোগে সরব হলেন আইএনটিইউসির সর্বভারতীয় সভাপতি ডক্টর অশোক চৌধুরী। সোমবার শিলিগুড়িতে হিলকার্ট রোডের জয়মণি ভবনে এক সাংগঠনিক বৈঠকের পরে অশোকবাবু এ কথা জানান। তিনি বলেন, চা শিল্পে যুক্ত শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫০০ টাকা করতে কেন্দ্রকে উদ্যোগী হতে হবে। সেই সঙ্গে সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রেও শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫০০ টাকা নিশ্চিত করতে হবে কেন্দ্রের শ্রম দফতরকে। এদিন সকালে প্রথমে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার সাংগঠনিক প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন ইনটাকের উত্তরবঙ্গের আহ্বায়ক প্রশান্ত চৌধুরী, উত্তরবঙ্গের ইনটাকের কো-অর্ডিনেটর শৈবাল ঘোষ সহ অনেকেই। দার্জিলিং জেলা কংগ্রেসের প্রাক্তন ও প্রয়াত সভাপতি কালীদাস ঘোষের ছেলে শৈবালবাবু জানান, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫০০ টাকা করতে কেন্দ্রকে পদক্ষেপ করতে হবে। সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম আয় নিশ্চিত করতে হবে কেন্দ্রীয় সরকারকে। শ্রমিকদের লেবার কার্ড দেওয়ার কাজে গতি আনতে হবে। কারণ, বিজেপির আমলে কেন্দ্রের তরফে সেই কাজে ঢিলেমি চলছে। চা শ্রমিকদের পিএফ বাবদ বকেয়া আদায় করতে হবে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য পাহাড় ও ডুয়ার্সে দুটি শ্রমিক হাসাপতাল করতে হবে।

advt 19

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...