Sunday, May 3, 2026

লক্ষ্য ২০২৪: পূর্ব মেদিনীপুরে কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আর্জি তৃণমূল যুবনেত্রী সায়নীর

Date:

Share post:

সামনেই পুর-নির্বাচন আর তারপরই ২০২৪-এ লোকসভার নির্বাচন। ২০২৪-কে পাখির চোখ করে রাজ্য যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ।

স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকেই সোমবার জেলাসফর শুরু করলেন তৃণমূল যুবনেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। সফরের পুরোভাগে থাকা যুব দলের কর্মী-সমর্থকদের প্রবীণ তৃণমূল কংগ্রেস, ছাত্র, মহিলা, শ্রমিক সংখ্যালঘু-সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গে সমন্বয় রেখে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন সায়নী। তিনি বলেন, ‘পূর্ব মেদিনীপুর অধিকারীদের গড় নয়। এ মাটি মাতঙ্গিনী হাজরার মাটি। এ মাটি মা-মাটি-মানুষের। ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে বিজেপিকে ধরাশায়ী করতে হবে।’

আরও পড়ুন-বিজ্ঞাপণকাণ্ড : বিজেপিকে “নির্লজ্জ” বলে তীব্র কটাক্ষ সাংসদ সুখেন্দুশেখর রায়ের

এদিন সভায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, মৎস্যমন্ত্রী অখিল গিরি ছাড়াও ছিলেন বিধায়ক উত্তম বারিক, প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর, তরুণকুমার মাইতি, হরিসাধন দাস অধিকারী, মামুদ হোসেন, শেখ আনোয়ার উদ্দিন, কাজল বর্মণ, বিকাশ বেজ প্রমুখ। এদিনের সভার সভাপতি ছিলেন সুপ্রকাশ গিরি।

advt 19

 

Related articles

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...