Sunday, February 8, 2026

সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন লাসিথ মালিঙ্গা

Date:

Share post:

সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন লাসিথ মালিঙ্গা( lasith malinga)। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেকথা। আইপিএল থেকে আগেই অবসর নিয়েছিলেন শ্রীলঙ্কার এই বোলার। সেই কারণে এই বছরের গোড়ায় মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ছেড়ে দিয়েছিল। ১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে যে দলগুলির হয়ে খেলেছেন তিনি, সেই দলগুলিকেও ধন্যবাদ জানিয়েছেন মালিঙ্গা।

এদিন টুইটারে মালিঙ্গা লেখেন,” জুতো জোড়া তুলে রাখছি। সব ধরণের ক্রিকেট থেকে সরে যাচ্ছি। আমার এই যাত্রাপথে যাঁদের পাশে পেয়েছি, তাদের সবাইকে ধন্যবাদ। তরুণ প্রজন্মকে আমার অভিজ্ঞতা দিয়ে সাহায্য করার জন্য মুখিয়ে আছি।”

২০০৪ সালে দেশের জার্সি গায়ে অভিষেক ঘটে মালিঙ্গার। শ্রীলঙ্কার হয়ে ৩০টি টেস্টে ১০১টি উইকেট রয়েছে তাঁর। একদিনের ক্রিকেটে ২২৬টি ম্যাচে নিয়েছেন ৩৩৮টি উইকেট। দেশের হয়ে টি-২০ ম্যাচ খেলেছেন ৮৪টি। উইকেট নিয়েছেন ১০৭টি।

আরও পড়ুন:দলগঠনে চমক এসসি ইস্টবেঙ্গলের, অস্ট্রেলিয়ার টমিস্লাভ মর্সেলাকে সই করাল তারা


 

spot_img

Related articles

SIR-এ ভাতে মারা বাংলার মানুষকে: মাত্র ৯০ দিনে জনগণের ক্ষতি প্রায় ৩,৯৬৬ কোটি

প্রতিদিন লম্বা লাইনে দাঁড়িয়ে পড়া। কয়েক বছর পরপরই নরেন্দ্র মোদির শাসনকালে এমনটাই দেখে এসেছে গোটা দেশের মানুষ। এবার...

সাফল্যের ধারা অব্যাহত ফুটবলেও, সর্বভারতীয় ট্রফি জয়ের দুয়ারে অ্যাডামাস ইউনিভার্সিটি

ইতিহাস সৃষ্টির দুয়ারে অ্যাডামাস ইউনিভার্সিটি(Adamas University)। সোমবার অল ইন্ডিয়া ইন্টার-ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে অ্যাডামাস ইউনিভার্সিটি(Adamas University)...

মোদির রাজ্যে দুধে ডিটারজেন্ট-ইউরিয়া! জানতে সময় লাগল ৫ বছর!

দুধের সমবায় করেই নাম করেছিল গুজরাট (Gujrat)। যে দুগ্ধ শিল্প ১৯৪৬ সালে গুজরাটে তৈরি হয়েছিল, তার খ্যাতি বিশ্বজোড়া।...

অসম মুখ্যমন্ত্রী গুলি করলেন সংখ্যালঘুদের! কোথায় গেল মোদির UAPA,প্রশ্ন বিরোধীদের

প্রকাশ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের হেনস্থা করার 'লাইসেন্স' দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এবার অসম বিজেপির তরফ থেকে প্রকাশ্যে...