Thursday, May 14, 2026

ওয়েবসাইট হ্যাক! অ্যাডমিট কার্ড বিভ্রাট গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে

Date:

Share post:

ওয়েবসাইট হ্যাকের জের। অ্যাডমিট কার্ড ছাড়াই পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা। দ্বিতীয় সেমিস্টার ও চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা অনলাইনে ফর্ম ফিলাপ করেও পাননি অ্যাডমিট কার্ড। এমনকী অনলাইনেও পাওয়া যাচ্ছে না অ্যাডমিট কার্ড। বাধ্য হয়ে প্রথম সেমিস্টারের অ্যাডমিট কার্ডের নম্বর দিয়ে অনলাইনে পরীক্ষা দিচ্ছেন ছাত্রছাত্রীরা।

গৌড়বঙ্গের কলেজগুলিতে দ্বিতীয় সেমিস্টারের অভ্যন্তরীণ মূল্যায়নের পরীক্ষা শুরু হয়ে গেলেও  পরীক্ষার্থীরা  অ‍্যাডমিট কার্ড পাননি বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের পোর্টাল থেকে অ‍্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে না। যদিও বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, সম্প্রতি চার ছাত্রীর ফর্ম ফিলাপে তাঁদের প্রোফাইলে হানা দিয়ে অশ্লীল ইঙ্গিতপূর্ণ কথাবার্তা লেখা হয়েছিল। তার জেরে সাইবার ক্রাইম থানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ জানায়। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অডিট করা হচ্ছে। ফলে পোর্টালের কাজ করা যাচ্ছে না। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ পঁচিশটি কলেজে দ্বিতীয় সেমিস্টারের অভ্যন্তরীণ মূল্যায়নের পরীক্ষা কিছু কলেজে শুরু হয়েছে। আবার কিছু কলেজে শুরু হওয়ার মুখে। আগামী কুড়ি সেপ্টেম্বরের  মধ্যে এই পরীক্ষা শেষ করার কথা। অথচ পরীক্ষার জন্য প্রয়োজনীয় অ‍্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না পরীক্ষার্থীরা, এমনটাই অভিযোগ। সমস্যার কথা মানছেন কয়েকটি কলেজের অধ্যক্ষরা।

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বিশ্বরূপ সরকার জানান, সাইবার হ্যাকের কারণে এমন বিপত্তি। শীঘ্রই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। নতুন করে বিশ্ববিদ্যালয়ের সিস্টেম তৈরির কাজ চলছে। পুরো বিষয়টি মালদহ সাইবার পুলিশ থানাতে অভিযোগ করা হয়েছে। সাইবার হ্যাকে একটি চক্র জড়িয়ে থাকার বিষয়টিও তিনি উড়িয়ে দিচ্ছেন না। মালদহ জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

আরও পড়ুন- পাচার রুখতে রাজ্য সরকারের নতুন বালি খাদান নীতি ঘোষণা মুখ্যসচিবের

advt 19

 

Related articles

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...