Saturday, May 16, 2026

আফগানিস্তান ছেড়ে পালাচ্ছেন যুব মহিলা দলের ফুটবলাররা

Date:

Share post:

আফগানিস্তান ( Afghanistan) ছেড়ে পালাচ্ছেন যুব মহিলা দলের ফুটবলাররা। আফগানিস্তান থেকে তারা এলেন পাকিস্তানে( Pakistan)। পরিবার এবং কোচেদের সঙ্গে তাঁরা এলেন পাকিস্তানে। সেখান থেকে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় নেওয়ার প্রস্তুতি শুরু করবেন তাঁরা। এই মুহূর্তে তারা রয়েছেন  লাহোরে গদ্দাফি স্পোর্টস কমপ্লেক্সে। সেখানে ফিফা হাউজে রয়েছেন ফুটবলাররা।

মোট ৮১ জন আফগান মহিলা ফুটবলার পাকিস্তানে পৌঁছেছেন। তাঁদের মধ্যেই রয়েছেন যুব দলের ফুটবলাররাও। বৃহস্পতিবার আরও ৩৪ জনের পাকিস্তানে যাওয়ার কথা।

এই নিয়ে পাকিস্তান ফুটবল ফেডারেশনের কর্তা উমার জিয়া বলেন, “৩০ দিনের মধ্যে অন্য দেশে চলে যাবেন ওঁরা। আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশে তাঁদের পাঠানোর চেষ্টা করছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।”

১৫ আগস্ট কাবুল দখল করে তালিবান। তার পর থেকেই আফগানিস্তানের মহিলাদের খেলাধুলায় বাঁধা দেয় তালিবানরা। এরপর থেকেই মহিলা খেলোয়াড়রা দেশ ছাড়তে থাকেন।

আরও পড়ুন:এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ পড়লেন মণিকা বাত্রা

 

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...