Friday, June 26, 2026

জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য পরিকাঠামো‌ উন্নয়ন নিয়ে  বৈঠক

Date:

Share post:

জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য পরিকাঠামো‌ উন্নয়ন নিয়ে বৈঠক। বৈঠকে ছিলেন স্বাস্থ্য দফতরের আধিকারিক সহ পূর্ত দফতর ও পুরসভার আধিকারিকরা এবং জেলাশাসক মৌমিতা গোদারা বসু। বৈঠক শেষে জেলাশাসক বলেন, রাজ‍্য স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী এস‌এনসি‌ইউ বিভাগ সহ স্বাস্থ্য দফতরের বিভিন্ন বিভাগের পরিকাঠামো‌গত উন্নয়ন ঘটানো হচ্ছে। হাসপাতালে‌র বিভিন্ন বিভাগের বেড বাড়ানো হচ্ছে। এইসব কাজের বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ পূর্ত দফতর ও পুরসভার আধিকারিক‌দের সঙ্গে বৈঠক করা হয়েছে। পূর্ত দফতরের পক্ষ থেকে যেসব কাজ করা হবে তা নিয়ে ইঞ্জিনিয়ার‌দের সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি। অক্টোবর মাসে‌র দ্বিতীয় সপ্তাহের মধ্যে যাতে সমস্ত কাজ শেষ করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে পূর্ত দফতর আধিকারিক‌দের। বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভা বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল, জেলা‌র উপ মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক ১ জ্যোতিষচন্দ্র দাস সহ পূর্ত দফতর বিভিন্ন আধিকারিক‌রা।

advt 19

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...