Saturday, June 6, 2026

চতুর্থ বিদেশী ড্যানিয়েল চিমাকে সই করাল এসসি ইস্টবেঙ্গল, লাল-হলুদে যোগ দিয়ে উচ্ছসিত চিমা

Date:

Share post:

দেশীয়র পর বিদেশী সইয়ের ক্ষেত্রেও একের পর এক চমক দিয়ে চলেছে এসসি ইস্টবেঙ্গল( Sc eastbengal)। বৃহস্পতিবার চতুর্থ বিদেশী সই করাল লাল-হলুদ শিবির। এবার নিজেদের চতুর্থ বিদেশী হিসেবে নাইজেরিয়ার ফরোয়ার্ড ড্যানিয়েল চিমাকে(Daniel Chima)সই করাল এসসি ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ লাল-হলুদ ব্রিগেড।

৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড খেলতেন নরওয়ের প্রথম ডিভিশনের ক্লাব মলডেতে। ২০১৮ সালে সুপারস্টার ফরোয়ার্ড এরলিং হালান্ডের সঙ্গেও খেলেছেন চিমা। এছাড়া চাইনিজ সুপার লিগ ও লিগ ওয়ান (চীনের দ্বিতীয় ডিভিশন) এবং পোল্যান্ডের প্রথম ডিভিশন এক্সত্রাকলাসায় খেলেছেন লাল-হলুদের এই চতুর্থ বিদেশী। সদ্য তিনি চীনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব তাইঝৌ উয়ান্ডায় খেলেছেন।

চিমা ২৬২টি ম্যাচে করেছেন ৯১টি গোল করেছেন। এবং অ্যাসিস্ট করেছেন ও ৪৪টি। কেবল মলডের হয়ে ৩৫টি গোল করেছেন চিমা। খেলেছেন ইউরোপা লিগ ও চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জন পর্বও।

এসসি ইস্টবেঙ্গলে সই করে উচ্ছসিত ড্যানিয়েল চিমা। তিনি বলেন,” আমি খুশি এমন এক ঐতিহ্যশালী ক্লাবে যোগ দিতে পেরে। আমি এসসি ইস্টবেঙ্গল যত বেশি সম্ভব ম্যাচ জেতাতে সাহায্য করতে চাই।”

আরও পড়ুন:টি-২০ ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়লেন কোহলি, টুইট করে জানালেন নিজেই

 

Related articles

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...