Thursday, May 14, 2026

দলবদলে চমক ইস্টবেঙ্গলের, নেদারল্যান্ডসের ড্যারেন সিডোয়েলকে সই করাল তারা

Date:

Share post:

দলবদলে একের পর এক চমক দিয়েই চলেছে এসসি ইস্টবেঙ্গল ( Sc EastBengal)। শুক্রবার পঞ্চম বিদেশী সই করিয়ে একেবারে চমকে লাল-হলুদ শিবির। পঞ্চম বিদশী হিসাবে নেদারল্যান্ডসের মিডফিল্ডার ড্যারেন সিডোয়েলকে(Darren Sidoel) সই করাল এসসি ইস্টবেঙ্গল। শুক্রবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় জানায় তারা। স্পেনের হারকিউলিস সিএফ দলের হয়ে ম্যানুয়েল ডিয়াজের কোচিংয়ে খেলেছেন ড্যারেন। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার ডিয়াজের জন্যই সই করেছেন লাল হলুদে।

গত মরশুমে ড‍্যারেন সিডোয়েল ছিলেন স্পেনের হার্কুলেসে ছিলেন তিনি। এছাড়াও খেলেছে নেদারল্যান্ডসের সেরা দল আয়াক্সের যুব দল ও বয়সভিত্তিক দলেও খেলেছেন ড‍্যারেন। এছাড়াও বেলজিয়াম এবং বুলগেরিয়ার ক্লাবেও খেলেছেন তিনি।

এসসি ইস্টবেঙ্গলে যোগ দিয়ে উচ্ছসিত ড‍্যারেন সিডোয়েল। তিনি বলেন, আমি এর আগেও ডিয়াজের কোচিংয়ে খেলেছি আর সেটা আমায় সাহায্য করবে এবার ফের একবার। ফের ওঁর অধীনে খেলতে আমি মুখিয়ে রয়েছি। ইউরোপের বিভিন্ন ক্লাবে খেললেও ইন্ডিয়ান সুপার লিগে এসসি ইস্টবেঙ্গলে সুযোগ পেয়েছি। আশা করব নিজেকে আরও বেশি করে মেলে ধরতে পারব, নিজের খেলার উন্নতি করতে পারব।”

আরও পড়ুন:দল ঘোষণা হাবাসের, নাসাফের বিরুদ্ধে জয়কেই পাখির চোখ রয় কৃষ্ণার

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...