Sunday, June 7, 2026

অভিষেকের পদযাত্রা: ত্রিপুরায় প্রস্তুতি তুঙ্গে তৃণমূল কংগ্রেসের

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পদযাত্রাকে কেন্দ্র করে ত্রিপুরায় দলের প্রস্তুতি তুঙ্গে। আগামী ২২ শে সেপ্টেম্বর আগরতলায় ত্রিপুরায় বর্তমান শাসক দল বিজেপির (BJP) অপশাসনের বিরুদ্ধে পদযাত্রার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উল্লেখ্য, এর আগে দুবার পদযাত্রা করতে চাইলেও ত্রিপুরার বিজেপি সরকার তা কার্যত গায়ের জোরেই বাতিল করে দিয়ছে। ত্রিপুরার মাটিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) আটকাতে, সর্বপোরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকাতে বিজেপি নানা ছলচাতুরির আশ্রয় নিচ্ছে। পুলিশকে লেলিয়ে দিচ্ছে। একের পর এক নেতার বিরুদ্ধে মামলা করছে।

এই অবস্থাতেও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চালাচ্ছে ত্রিপুরার স্থানীয় তৃণমূল নেতৃত্ব। হোর্ডিং, ব্যানার, ফেস্টুন তো আছেই। চলছে পথসভাও। এর সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও এই পদযাত্রা নিয়ে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। #জিতবে ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখেই চলছে এই প্রচার কর্মসূচি।

বৃহস্পতিবার ত্রিপুরায় পৌঁছেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডাঃ সান্তনু সেন। শুক্রবার তিনি সোনামূড়ায় লকআপে পুলিসের অত্যাচারে মৃত তৃণমূল কংগ্রেস কর্মী জামাল হোসেনের পরিবারের সঙ্গে দেখা করেন। বলেন, দল সর্বদা এই পরিবারের পাশে আছে, থাকবে।

ডাঃ সান্তনু সেন জানিয়েছেন, পুলিশ লকআপে মৃত্যুর ঘটনায় শনিবার ত্রিপুরা পুলিশের ডিজির সঙ্গে দেখা করবেন তিনি। সঙ্গে থাকবেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একজন বর্তমান বিচারপতিকে দিয়ে এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানাবে তৃণমূল কংগ্রেস।

এদিন তৃণমূল কংগ্রেসের তরফে আগরতলায় ভানু ঘোষ ভবনে ত্রিপুরা সিপিএম এর প্রয়াত রাজ্য সম্পাদক গৌতম দাসকে শেষ শ্রদ্ধা জানান ডাঃ সান্তনু সেন। শুক্রবার সকালে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের আয়োজনে বিশ্বকর্মা পুজোতেও উপস্থিত ছিলেন তিনি।

আরও পড়ুন- কলকাতার মামলায় কেন দিল্লিতে তলব? ইডি’র বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে অভিষেক-রুজিরা

advt 19

 

Related articles

অরূপ বিশ্বাসকে দ্বিতীয় নোটিশ: সোমবার তলব

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে নতুন করে খাতা খুলেছে মেসিকাণ্ডের। পুলিশের দ্বারস্থ শতদ্রু দত্ত। এবার সেই মামলায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী...

নাবালিকা হেনস্থা থেকে তোলাবাজির অভিযোগ, আটক কাউন্সিলর জসীমউদ্দিন 

রবিবার দুপুরে আটক কলকাতা পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসীমউদ্দিন (Md Jasimuddin)। এদিন ভোর সাড়ে পাঁচটা...

প্রাগৈতিহাসিক পৃথিবীর অন্যতম আশ্চর্য ‘প্রোটোট্যাক্সাইট’, জীবন্ত মিনারে লুকিয়ে বিবর্তনের রহস্য!

প্রাচীন পৃথিবীর অজানা রহস্য উন্মোচনে বদলে যায় চিরাচরিত ধ্যান-ধারণা। এতদিন ধরে যা বিশ্বাস করে বিবর্তিত হয়েছে মানব ভাবনা,...

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...