Wednesday, May 13, 2026

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি শুনলেই মুখ লুকাচ্ছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী!

Date:

Share post:

ভবানীপুর উপনির্বাচনে মানুষের মুখোমুখি হয়ে বিজেপির নেতা-নেত্রীরা বুঝছেন এ বড় কঠিন ঠাঁই। কিছু বাইরের লোক এনে ধুনুচি নাচের ফটোসেশন করে বা পুলিশের সঙ্গে অকারণ ঝগড়ার নাটক করে কিছু সস্তা প্রচার পেলেও ভোটারদের সামনে পড়লেই কথা ঘুরিয়ে পালাতে হচ্ছে টিবরেওয়াল অ্যান্ড কোম্পানিকে। মানুষ সরাসরি প্রশ্ন করছেন, পেট্রোল-ডিজেলের দাম এভাবে বাড়ছে কেন? কেনই বা রান্নার গ্যাস, ভোজ্য তেলের দাম বাড়ছে? বিজেপি সরকার কেন নীরব দর্শক? ভোটাররা ক্ষোভের সঙ্গে এই কথা তুলছেন। সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে পলায়ন করতে হচ্ছে বিজেপিকে। এর জন্য একাধিক এলাকায় তাঁরা ঢুকতে পারছেন না। যে এলাকায় বিজেপি শীর্ষনেতারা এসে বাড়িতে ঢুকে দরদি সাজার নাটক করে গেছিলেন, সেখানেও বিজেপির প্রতি ব্যাপক ক্ষোভ। জাতি-ধর্মের ভেদাভেদ করার চেষ্টাও কাজ করছে না। বস্তুত মানুষের মেজাজ বুঝে শুক্রবার সেভাবে দেখাও যায়নি টিবরেওয়ালকে। তার উপর বিজেপি এবং আরএসএসের একটি অংশ এই প্রার্থীকে সমর্থন করছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থী ও ঘরের মেয়ের সঙ্গে লড়াই তো দূরের কথা, শুধু রান্নার গ্যাস-সহ জ্বালানির দাম বাড়ার ইস্যুতেই জামানত হারানোর মুখে আছেন টিবরেওয়াল।

আরও পড়ুন- মমতার ভোটপ্রচারে বেরিয়ে ব্যাট হাতে ফিরহাদ!

advt 19

 

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...