Thursday, May 14, 2026

ভারতের কোচের পদে প্রত‍্যাবর্তন কুম্বলের? উঠে এল লক্ষণেরও নাম

Date:

Share post:

ফের ভারতীয় দলে( India Team) কোচের পদে উঠে এল অনিল কুম্বলের( Anil kumble) নাম। সূত্রের খবর বিসিসিআইয়ের( Bcci) তরফ থেকে প্রাক্তন এই ক্রিকেটার এবং কোচকে টিম ইন্ডিয়ার কোচ পদে আবেদন করতে বলা হচ্ছে। একই সঙ্গে কোচের পদে আবেদন করতে বলা হয়েছে ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষণকেও( Vvs Laxman)।

টি-২০ বিশ্বকাপের ( T-20 World cup)পর কোচের পদ থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন রবি শাস্ত্রী। তারপর থেকেই জল্পনা শুরু হয় যে, কে হবেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের নতুন কোচ। নতুন কোচের জন‍্য নাম ওঠে রাহুল দ্রাবিড়েরও। কিন্তু সূত্রের খবর টিম ইন্ডিয়ার কোচের পদে তিনি এখনই বসতে চাইছেন না। এক্ষেত্রে বিসিসিআই এমন কাউকে কোচ করতে চাইছে যাঁর ক্রিকেটার হিসেবে রয়েছে প্রচুর অভিজ্ঞতা। এছাড়াও একজন ভারতীয় কোচই চাইছে বোর্ড। কুম্বলে এবং লক্ষ্মণের রয়েছে ১০০টির উপর টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা। এছাড়াও কুম্বলে ভারতীয় দলের দায়িত্ব সামলেছেন। ২০১৬-১৭ সালে এক বছরের জন্য ভারতীয় দলের কোচ ছিলেন তিনি। কুম্বলেকে কোচ হিসেবে নিয়ে এসেছিলেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভিভিএস লক্ষ্মণের উপদেষ্টা কমিটি। অপরদিকে লক্ষ্মণ বেশ কিছু বছর ধরে আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর হিসেবে কাজ করছেন। অভিজ্ঞতা রয়েছে দু’জনেরই।

এই নিয়ে বোর্ডের এক কর্তা এক সংবাদ সংস্থাকে বলেন, “কুম্বলের ওই ভাবে বেরিয়ে যাওয়ার একটা প্রায়শ্চিত্ত প্রয়োজন। কোহলির চাপে যে ভাবে ওকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিল উপদেষ্টা কমিটি, তা খুব একটা ভাল উদাহরণ নয়। তবে কুম্বলে এবং লক্ষ্মণ আবেদন করবেন কি না সেটা ওঁদের ব্যাপার। ভারতের কোচ হওয়ার জন্য বোর্ড যে মাপকাঠি তৈরি করবে তাতে শুধুমাত্র ভাল ক্রিকেটার এবং কোচিংয়ের অভিজ্ঞতা থাকা ব্যক্তিরাই আবেদন করতে পারবেন।”

আরও পড়ুন:প্রয়াত বাংলার প্রাক্তন স্পিনার মুর্তাজা লোধগার

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...