Thursday, April 23, 2026

কর্নাটকে বুরারি কাণ্ডের ছায়া, একই পরিবারের ৫ জনের মৃতদেহ উদ্ধার

Date:

Share post:

২০১৮ সালে দিল্লির বুরারি কাণ্ডে চমকে উঠেছিল গোটা দেশ। এবার সেই ছবি দেখা গেল কর্নাটকে(Karnataka)। একই পরিবারের ৫ জনের মৃতদেহ(Dead body) উদ্ধার হল বাড়ি থেকে। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে এ কর্নাটকের বাইয়াদারাহাল্লি এলাকায়। মৃতদের মধ্যে রয়েছে এক ন’মাসের শিশু। পাশাপাশি অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে আড়াই বছর বয়সের আর এক শিশুকে। ভয়াবহ এই ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, এই বাড়িতে চারজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বিছানার উপর পড়েছিল ৯ মাসের শিশুর দেহ। মৃতরা হলেন ভারতীদেবী (৫১), তাঁর দুই মেয়ে সিঞ্চনা (৩৪), সিন্দুরানি (৩১) ও ছেলে মধুসাগর (২৫)। প্রত্যেকের দেহ আলাদা আলাদা ঘরে পাওয়া গিয়েছে। মধুসাগরের ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে ছিল আড়াই মাসের শিশু। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:এবার কংগ্রেস ছাড়তে চলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং!

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাড়ির মালিকের নাম শংকর। গত কয়েকদিন ধরে তিনি বাড়ি ছিলেন না। শুক্রবার রাতে বাড়ি ফিরে অনেক ডাকাডাকি করার পরও বাড়ির ভেতর থেকে কোন সাড়া আসেনি। শেষ পর্যন্ত প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙে বাড়িতে ঢুকতেই চমকে ওঠেন সকলে। দেখা যায় ঘরের ভেতর জ্বলছে একের পর এক মৃতদেহ। সঙ্গে সঙ্গেই প্রতিবেশীদের তরফে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায়। হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় আড়াই বছরের ওই শিশুকে। জানা গিয়েছে, শিশুটির মা হলেন সিঞ্চনা। সংকটের দুই মেয়ে বিবাহিত। ছেলে ইঞ্জিনিয়ার। সম্প্রতি বাড়িতে অশান্তি হওয়ার কারণে বাড়ি ছেড়ে চলে যান তিনি। দিন তিনেক আগে বাড়িতে ফোন করেছিলেন তবে কেউ ফোন ধরেনি। এদিকে পুলিশের তরফে অনুমান করা হচ্ছে অন্তত ৫ দিন আগে প্রত্যেকের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই শংকরকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। প্রয়োজনে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানানো হয়েছে।

advt 19

 

Related articles

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণ করে খুন! গ্রেফতার প্রাক্তন পরিচারক

খাস দিল্লিতে সুরক্ষিত সরকারি আবাসনের ভিতরে নারী নিরাপত্তা (Delhi Women safety) ফের প্রশ্নের মুখে। এক আইআরএস (Delhi IRS...

ভোটের প্রথম সাড়ে চার ঘণ্টা পার, কমিশনে জমা পড়ল ২৬০টি অভিযোগ

বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মিলিয়ে মোট ১৬ টি জেলার...

ভোটের বঙ্গে চড়ছে পারদ, উর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গে!

রাজ্যে আজ প্রথম দফার নির্বাচন (West Bengal Election)। গণতান্ত্রিক উৎসবের দিনেই চোখ রাঙাচ্ছে প্রকৃতি (Weather update)। একদিকে দক্ষিণবঙ্গের...

প্রথম দফা নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, পরিস্থিতির দিকে নজর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের

বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাজ্যের ১৫২ টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে প্রথম দফার ভোট উৎসব। সময় যত গড়িয়েছে...