Tuesday, June 23, 2026

বাংলার জন্য কাজ করার বড় সুযোগ হাতছাড়া করতে চাইনি: বাবুল

Date:

Share post:

“বাংলার জন্য কাজ করতে চাই। সাত বছর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থেকে বাংলার জন্য কিছুই করতে পারিনি।” তৃণমূলে যোগ দিয়ে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। শনিবার, ক্যামাক স্ট্রিটে তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) হাত ধরে দলে যোগ দেন বাবুল। তার কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে (Derek O’Brian) সঙ্গে নিয়ে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে বাবুল বলেন, “রাজনীতি ছাড়ার কথা মন থেকে বলেছিলাম। এর মধ্যে কোনও নাটক বা প্রতিহিংসা নেই।” হঠাৎ করেই তাঁর তৃণমূলে যোগদানের সুযোগ আসে বলে মন্তব্য করেন বাবুল।

ডেরেক ও’ব্রায়েন তাঁর দীর্ঘদিনের বন্ধু। তাঁর সঙ্গে কথা প্রসঙ্গে এই সুযোগ আসে বলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জানান। বলেন, “বাংলার জন্য কাজ করতে চাই বলেই রাজনীতিতে ফেরা। দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) এবং অভিষেক আমায় সেই সুযোগ দিয়েছেন। বড় সুযোগ আমার কাছে এসেছে। আমি সেই সুযোগ হাতছাড়া করতে চাইনি।” সোমবার, তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানান বাবুল।

আরও পড়ুন:নোংরা জল কাদার মধ‍্যেই চলছে জাতীয় চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা,ভাইরাল ভিডিও

মন্ত্রিত্ব চলে যাওয়ার জন্যই কি এই সিদ্ধান্ত? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবুল জানান, প্রতিমন্ত্রীর কতটুকু ক্ষমতা থাকে তা সবারই জানা। সেই অবস্থায় দাঁড়িয়েও আমি কাজ করার চেষ্টা করেছি। কিন্তু বাংলার মানুষের জন্য সেভাবে কাজ করা যায়নি। মাত্র চার দিনের যোগাযোগের এই সিদ্ধান্ত বলে জানান বাবুল। তিনি বরাবরই ওয়ার্কাহলিক। তাঁর সামনে একটা বড় সুযোগ এসেছে সেটা তিনি কোনোভাবেই হাতছাড়া করতে চান না।

সিদ্ধান্ত বদলের জন্য তিনি গর্বিত বলে জানিয়ে বাবুল বলেন, “যেভাবে তৃণমূলে আমাকে স্বাগত জানানো হল তাতে আমি আপ্লুত”। রবিবার, বিকেল তিনটে এর সাংবাদিকদের মুখোমুখি হবেন বাবুল সুপ্রিয়।
advt 19

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...