Monday, May 25, 2026

দেখা হলে বর্ণপরিচয় উপহার দেব, দিলীপ ঘোষকে কটাক্ষ বাবুলের

Date:

Share post:

দলবদলের পর বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) কড়া ভাষায় কটাক্ষ করলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo) আজ, রবিবার তৃণমূলের (TMC) সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ (Dilip Ghosh) প্রসঙ্গ উঠলে বাবুল বলেন, “ওনাকে নিয়ে কোনও মন্তব্য করব না। তবে বিজেপি-র রাজ্য সভাপতির সঠিক বাংলা জানা প্রয়োজন। তাই দিলীপ ঘোষকে বর্ণপরিচয় উপহার দেবো। আমার মনে হয়, দিলীপদাকে বাংলা ভাষা নতুন করে শিখতে হবে। উনি যেটা বলেন, সেটা বাংলা নয়। উনি বাংলা ভাষাকে কলুষিত করেন। ভদ্র বাংলা ভাষা কী সেটা ওনার জানার প্রয়োজন আছে। বিরোধিতা করাই ওনার কাজ। সেটা করুন। কিন্তু বাংলা ভাষা ওনাকে শিখতে হবে।’’

 

প্রসঙ্গত, বিজেপিতে থাকাকালীন বাবুল সুপ্রিয়র সঙ্গে দিলীপ ঘোষের ঠাণ্ডা লড়াই কারও অজানা নয়। এমনকী মাসখানেক আগে বাবুল সোশ্যাল মিডিয়ায় যেদিন লম্বা পোস্ট করে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন, সে দিনও তিনি সাংসদ পদ ছাড়বেন কি না তা নিয়ে প্রশ্নের উত্তরে দিলীপ বলেছিলেন, ‘‘মাসির গোঁফ হলে মাসি বলব না মেসো বলব, তা ঠিক করব। আগে তো মাসির গোঁফ হোক।’’ তৃণমূলে যোগদানের পর এদিন যেন ঘুরিয়ে তারই জবাব দিলেন বাবুল।

advt 19

 

Related articles

আক্রান্ত কর্মীদের পাশে থাকার বার্তা! ইদের পরেই পথে নামছেন মমতা 

আক্রান্ত নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে ইদের পরেই এবার সশরীরে ময়দানে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটের বাসভবনে উত্তর...

কাজে যোগ দেওয়ার ৪ দিনের মধ্যেই কারখানায় শ্রমিকের দেহ উদ্ধার, তদন্তে হোমিসাইড শাখা

কারখানার ভিতর এক শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার (Maniktala area of...

অভিনয়ের রাজকীয় স্বীকৃতি! পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

দীর্ঘ প্রতীক্ষার পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোমবার রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপে আয়োজিত প্রথম ‘সিভিল ইনভেস্টিচার...

নজরে ইয়ালাম, স্পেনের বিশ্বকাপ দলে ব্রাত্য রিয়াল ফুটবলাররা

২০২৬ বিশ্বকাপের(FIFA World Cup )জন্য ঘোষিত হল স্পেনের( Spain) দল। রিয়াল মাদ্রিদ (Real Madrid) থেকে একজন ফুটবলারও সুযোগ...