Thursday, May 7, 2026

রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন,আতঙ্কিত এলাকাবাসী

Date:

Share post:

সোমবার ভোররাতেই আগুন। সোনারপুরের কারবালা এলাকার একটি রাসায়নিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন ছড়াতেই দমকলবাহিনীকে খবর দেওয়া হয়। ঘণ্টা দেড়েক পর কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের চারটি ইঞ্জিন।ঘটনাস্থলে পৌঁছেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।

আরও পড়ুন:রাতভর তুমুল বৃষ্টিতে জলে থৈ থৈ তিলোত্তমা,দিনভর বৃষ্টির সতর্কতা জারি

স্থানীয় সূত্রের খবর,সোনারপুরের কারবালা এলাকায় ভোর সাড়ে চারটে  আচমকাই বাজ পড়ে।বিকট শব্দ শুনতে পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয়রা। তখনই তাঁরা কারখানার শেড দিয়ে কালো ধোঁয়া দেখতে পান।কিছুক্ষণের মধ্যে কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। স্থানীয়রাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন।এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে প্রথম দিকে সমস্যা হওয়ায় পরে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানাটিতে মূলত জুতোর আঠা তৈরি হত। কিন্তু ঘিঞ্জি এলাকায় কারখানাটি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও থাকে। আশেপাশে আরও বেশ কয়েকটি কারখানা রয়েছে।  আরও একটি কারখানা থাকায় আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়। তাছাড়াও ওই এলাকাও যথেষ্ট ঘিঞ্জি জনবসতিপূর্ণ। ফলে বসত বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ার ভয় থাকে।

রাতভর বৃষ্টিতে ব্যাহত হয় আগুন নেভানোর কাজও। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আরও একটি ইঞ্জিন। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। তবে কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাজ থেকে শর্টসার্কিটের জেরেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে।

advt 19

Related articles

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...