Thursday, May 7, 2026

জলমগ্ন হাওড়া ও টিকিয়াপাড়া কারশেড, ব্যাহত রেলপরিষেবা, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

Date:

Share post:

রবিবার রাতভর তুমুল বৃষ্টিতে জল জমেছে রেললাইনে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে রাতভর ভারী বৃষ্টির ফলে জলমগ্ন হাওড়া ও টিকিয়াপাড়া কারশেড। ফলে ব্যাহত রেল পরিষেবা। ইতিমধ্যেই বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া স্টেশনের দুই শাখাতেই ধীরগতিতে চলছে ট্রেন। ভোগান্তিতে নিত্যযাত্রীরা।

আরও পড়ুন:রাতভর তুমুল বৃষ্টিতে জলে থৈ থৈ তিলোত্তমা,দিনভর বৃষ্টির সতর্কতা জারি

এ চিত্র শুধু হাওড়া ও কলকাতাতেই নয় । শিয়ালদহ ও কলকাতা স্টেশনের চিত্রটাও অনেকটা একইরকম। কলকাতা স্টেশনে ঢোকার মুখে জল জমেছে। শিয়ালদহ স্টেশনের দক্ষিণ শাখায় বেশ কিছু জায়গায় জল জমায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। জল জমায় ব্যাহত চক্ররেল পরিষেবাও।

রেল সূত্রের খবর, বৃষ্টিতে টিকিয়াপাড়া এবং হাওড়া কারসেডে জমেছে জল। ফলে কারশেড থেকে ট্রেন বের করতে সমস্যা হচ্ছে। তাই জল না নামলে অনেক ট্রেনই চালান সম্ভব হবে না। জল জমে যাওয়ার কারণে আটকে র‍য়েছে হাওড়া – জব্বলপুর স্পেশাল ট্রেনও। তবে ঠিক কোন কোনও ট্রেনের ক্ষেত্রে পরিষেবা ব্যহত হয়েছে, তা এখনও জানা যায়নি। কলকাতা স্টেশন থেকে যে সমস্ত দূরপাল্লার ট্রেন ছাড়ে কিংবা কলকাতা স্টেশনে আসে সেই সব ট্রেনও বাতিল হতে পারে বা দেরি হতে পারে বলে খবর।

আবহাওয়া দফতরের খবর, কলকাতায় গপ্ত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। বেড়েছে গঙ্গার জলস্তরও। নিম্নচাপের পিছনেই আরও একটি নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে।   আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় ও দুই মেদিনীপুরে।

advt 19

Related articles

এশিয়ান গেমসে নামার স্বপ্নভঙ্গ, ফেডারেশেনর চক্রান্তে প্রত্যাবর্তনে ধাক্কা ভিনেশের

আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের আগেই বড় ধাক্কা ভিনেশ ফোগাটের (Vinesh Phogat)। ভারতীয় কুস্তি ফেডারেশনের চক্রান্তে আসন্ন এশিয়ান গেমসে অংশ...

অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে প্রোফাইল ছবি বদল প্রধানমন্ত্রীর, ‘সন্ত্রাসবাদীদের রেহাই নেই’ বার্তা ভারতীয় সেনার

পহেলগামে হামলার (Pahelgam attack) পাল্টা জবাব দিতে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি বদলালেন...

নিহত চন্দ্রনাথের ময়নাতদন্ত শুরু, খুনের ঘটনার তদন্তে আইজি-সিআইডির নেতৃত্বে SIT! 

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়কের চন্দ্রনাথ রথের (Chandranath Rath) ময়নাতদন্ত শুরু। সকাল সাড়ে দশটা নাগাদ...

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...