Saturday, June 20, 2026

যোগী-রাজ্যের কীর্তি! টিকার পাঁচটি ডোজ নিলেন বিজেপি নেতা?

Date:

Share post:

যোগীরাজ্যে নয়া কীর্তি। সারধানার বিজেপি নেতা রামপাল সিং করোনার পাঁচটি ডোজ নিলেন! অবাককাণ্ড। সরগরম রাজনৈতিক মহল। মে মাসে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন রামপাল। ভ্যাকসিন সার্টিফিকেটের জন্য ওয়েবসাইটে যেতেই ভিরমি খাওয়ার জোগাড়। রামপাল নাকি পাঁচটি ডোজ নিয়েছেন। ষষ্ঠ ডোজ দেওয়া হবে ডিসেম্বরে! হিন্দু যুব বাহিনীর সদস্য ওই নেতার অভিযোগ, এটা একধরনের চক্রান্ত। টিকাগ্রহণের শংসাপত্রে প্রথম দুটি ডোজের তারিখ ঠিক থাকলেও বাকি ডোজগুলির দিন ভুল রয়েছে। ১৫ মে তৃতীয় ডোজ এবং ১৫ সেপ্টেম্বর চতুর্থ ও পঞ্চম ডোজ নিয়েছেন, শংসাপত্রে এমনটাই লেখা রয়েছে। অবাককাণ্ড। বিজেপির রাজ্যে বিজেপি-নেতাই চক্রান্ত দেখছেন!

আরও পড়ুন- ভাঙন রোখাই চ্যালেঞ্জ! দায়িত্ব নিয়ে সবাইকে বিজেপিতে থাকার অনুরোধ সুকান্তর

advt 19

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...