Wednesday, May 13, 2026

আরও এক বিজেপি সাংসদের আক্রমণের মুখে কৃষকরা, টিকায়েতকে ‘ডাকাত’ বলে কটাক্ষ

Date:

Share post:

“যদি প্রকৃত কৃষকরা আন্দোলন করতেন, তাহলে দেশে এতদিনে খাবারের ঘাটতি দেখা দিত। শাকসবজি, দুধ, খাদ্যশস্য ও ফল-কিছুই বাজারে পৌঁছত না।” এবার আরও এক বিজেপি সংসদের আক্রমণের মুখে কৃষকনেতা রাকেশ টিকায়েত।

বাহরিচের বিজেপি সাংসদ অক্ষয়ভর লাল গোন্দের দাবি, এই আন্দোলন প্রকৃত কৃষকদেরই নয়। এর মূলে রয়েছে কিছু রাজনৈতিক দল, যারা শিখস্তান ও পাকিস্তান প্রভাবিত। তাঁর কথায়, “রাকেশ টিকায়েত একজন ডাকাত। কৃষকদের কোনও আন্দোলনই হয়নি। এই আন্দোলনকারীরা কোনও কৃষকই নন। এঁরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছেন, যাঁরা শিখস্তান ও পাকিস্তান প্রভাবিত।”

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টের দুই বিচারপতিকে ওড়িশায় বদলির সুপারিশ শীর্ষ আদালতের

বিজেপি সাংসদ বলেন, “এই আন্দোলনের নেপথ্যে রয়েছে বিদেশি শক্তি। আন্দোলনকারীদের ফান্ড আসছে কানাডা থেকে। সন্ত্রাসের তহবিল গঠনের জন্য এই অর্থ পাঠানো হচ্ছে।” গোন্দের দাবি, দেশের গোয়েন্দা সংস্থা তার তদন্ত চালাচ্ছে। এর আগেও কৃষক আন্দোলনের বিরোধিতা করেছিলেন বিজেপি সাংসদ হেমা মালিনী। বলেছিলেন, “এই তিন কৃষি আইনে এমন কী আছে যে ওঁদের এত সমস্যা হচ্ছে! সরকারের সঙ্গে কথা বলেও সমস্যার সমাধান করতে পারছেন না। আসলে ওঁরা বিক্ষোভ দেখাচ্ছেন। কেউ ওঁদের এসব করতে বাধ্য করছেন।”

উল্লেখ্য,তিন কৃষি আইনের বিরোধিতায় গত নভেম্বর থেকে দিল্লির তিন সীমানায় যে আন্দোলন চালাচ্ছে পাঞ্জাব, হরিয়ানা সহ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা। আন্দোলনকারী কৃষকদের শঙ্কা করছেন নয়া আইনের ফলে তাঁরা ন্যূনতম সহায়ক মূল্য থেকে বঞ্চিত হবেন। বড় কর্পোরেট হাউসের হাতে চলে যাবে দেশের কৃষি ব্যবস্থা।
advt 19

 

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...