Sunday, May 3, 2026

টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়া এবং টিকিয়াপাড়া কারশেড, ট্রেনের সময়সূচিতে বদল, বাতিল একাধিক ট্রেন

Date:

Share post:

টানা বৃষ্টির জেরে সোমবারই জলমগ্ন হয়ে পড়ে হাওড়া ও টিকিয়াপাড়া রেল কারশেড। সোমবার দিনভর বৃষ্টির জেরে মঙ্গলবারও নামেনি সেই জল। ফলে ব্যাহত হয় রেল চলাচল। শুধু ট্রেনের সময়সূচিতেই নয়। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনও। যারফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

একনজরে জেনে নিন কী কী ট্রেন বাতিল করা হয়েছে:

১।হাওড়া-মুম্বই সিএসএমটি স্পেশ্যাল দুপুর ২টা ০৫ মিনিটের বদলে দুপুর ৩টা ০৫ মিনিটে ছাড়বে।

২।হাওড়া-যশবন্তপুর স্পেশ্যাল বেলা ১২টা ৪০ মিনিটের বদলে দুপুর ১টা ৪০ মিনিটে ছাড়বে।

৩।হাওড়া-টাটানগর স্পেশ্যাল বিকাল ৫টা ২৫ মিনিটের বদলে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ছাড়বে।

৪।হাওড়া-যশবন্তপুর স্পেশ্যাল সকাল ১০টা ৫০ মিনিটের বদলে বেলা ১১টা ৫০ মিনিটে ছাড়বে।

এদিকে জলমগ্ন অবস্থা কলকাতা স্টেশনেও। কলকাতা স্টেশন থেকেও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে লালগোলা স্পেশ্যাল আপ ও ডাউন ট্রেন।কল্কাতা-হলদিবাড়ি স্পেশ্যাল ট্রেন এবং কলকাতা থেকে বালুঘাটগামী ট্রেনও।  বাতিলও হয়েছে একাধিক ট্রেনের সময়সূচী।

একনজরে দেখে নেওয়া যাক কী কী ট্রেন বাতিল করা হয়েছে:

১। কলকাতা থেকে জম্মু-তাওয়াই স্পেশ্যাল বেলা ১১.৪৫ মিনিটের বদলে বেলা ২.৪৫ মিনিটে ছাড়বে।

২।কলকাতা-অমৃতসর স্পেশ্যাল বেলা ১২.১০ মিনিটের বদলে দুপুর ৩.২০ মিনিটে ছাড়বে।

আরও পড়ুন:দুর্ভোগ এখনই কমছে না, আজও দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি পূর্বাভাস

advt 19

Related articles

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...

‘হেডোনিজম’, উৎপল সিনহার কলম 

স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে , সে কখনো শেখেনি বাঁচিতে । পরার্থপরতাই কি সর্বোৎকৃষ্ট সুখ ? এর জবাবে কেউ...

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...