Thursday, February 5, 2026

হাসপাতালে চিকিৎসাধীন কুণাল, দেখা করলেন সুস্মিতা-সহ তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

ত্রিপুরার আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সুগার লেভেল কমে গিয়েছে এবং ব্লাড প্রেসার বেড়ে গিয়েছে। তাঁর এখন শারীরিক অবস্থা স্থিতিশীল। এদিন, তাঁর এমআরআই (MRI) হয়েছে। বুধবার, বেরিয়াটিক টেস্ট হবে।

তাঁর অসুস্থতার খবর পেয়ে মঙ্গলবার হাসপাতালে দেখা করতে যান তৃণমূলের নেতা-নেত্রীরা। বিকেলে যান সুস্মিতা দেব। তৃণমূল নেতার শারীরিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন তিনি।

ভিত্তিহীন অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) -সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ত্রিপুরা পুলিশ। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও তাঁদের হাজিরার নামে হয়রান করা হচ্ছে। তবে, তদন্তে সহযোগিতার জন্য পূর্বনির্ধারিত সূচি মেনে মঙ্গলবার বেলা ১১.৪৫-নাগাদ এনসিসি (NCC) থানায় যান তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।কুণাল ঘোষ সহযোগিতা করেছেন বলে জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরে থানার তরফে চিঠিও দেওয়া হয়। কিন্তু বেরনোর মুখে অসুস্থ হয়ে পড়েন কুণাল।

এটা নিয়ে অপপ্রচার শুরু করে বিরোধীরা। রটানো হয়, জেরায় অসুস্থ হয়ে পড়েছেন কুণাল ঘোষ। এই ন্যাক্কারজনক গুজবের তীব্র প্রতিবাদ করে তৃণমূল। কুণাল নিজেও টুইটে জানান, সমস্ত জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছ থেকে জেরায় সহযোগিতা করার চিঠি পাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এই ধরনের অপপ্রচারকে তীব্র ধিক্কার জানান তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন- টানা বৃষ্টিতে জলমগ্ন কামারহাটি, জলে নেমে এলাকা পরিদর্শনে মদন মিত্র advt 19

 

spot_img

Related articles

বিরোধী ঐক্যের সামনে পর্যুদস্ত: লোকসভায় ভাষণ দিতে পারলেন না প্রধানমন্ত্রী মোদি

বিরোধী দলনেতাকে রাষ্ট্রপতি অভিবাসনের জবাবি ভাষণ দিতে না পারার প্রতিশোধ লোকসভায় নিল বিরোধীরা। বিরোধী দলগুলি বিক্ষোভের জেরে বুধবার...

জর্জ-বৈভবদের দাপুটে ব্যাটিংয়ে বিশ্বকাপ জয়ের দুয়ারে ভারতের যুবরা

৩১১ রানের বিশাল টার্গেট তাড়া করে মাত্র ৪১.১ ওভারে আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের(U19 ICC World Cup) ফাইনালে...

প্রস্তুতি ম্যাচে হিট নতুন ওপেনিং জুটি, বোলিংয়ে প্রশ্ন রেখেই স্বস্তির জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারাল ভারত(India)। আগামী শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের(USA)...

এভাবেই লড়াই চালান একজন নেত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অখিলেশ, প্রিয়াঙ্কা

একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী ঠিক কেমন ভূমিকা নিতে পারেন তা বুধবার দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা...